somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র বিষয়ক কর্মশালা ‘আত্মপরিচিতির রাজনীতি’

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আত্মপবাংলাদেশের সবচেয়ে গুণী ও সৃজনশীল চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের অবস্থান নিঃসন্দেহে সকল ধরনের বিতর্কের ঊর্ধ্বে। ১৯৬০ থেকে ১৯৭১ পর্যন্ত তিনি চলচ্চিত্রে তাঁর নিজস্বতার স্বাক্ষর উৎকীর্ণ করার জন্য মাত্র ১১ বছর সময় পেয়েছিলেন। চলচ্চিত্র পরিচালনা কিংবা প্রযোজনা ছাড়াও তিনি উপন্যাস ও ছোটগল্প লিখেছেন; অংশগ্রহণ করেছেন রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি প্রতিবাদী ভূমিকায়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি ক্যামেরা হাতে চলচ্চিত্রকারদের নেতৃত্ব দিয়েছেন। তাঁর কিছু চলচ্চিত্র নান্দনিকতার শিখর স্পর্শ করতে সক্ষম হয়েছে। ‘স্টপ জেনোসাইড’, ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’- চলচ্চিত্রগুলো বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণকলার ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়েছে। সদ্যস্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক জহির রায়হান নিখোঁজ বা নিহত হন। ৩০ জানুয়ারি জহির রায়হানের অর্ন্তধান বা নিখোঁজ বা নিহত হওয়ার ৪৪তম বছরকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি। কর্মশালায় তিন দিনে তিনটি শিরোনামে ৫ জন চলচ্চিত্রকার, গবেষক ও লেখক জহির রায়হানের নির্মিত চলচ্চিত্র, সাহিত্য ও তাঁর জীবনকে বিশ্লেষণ করবেন। যা জহির রায়হানের সামগ্রিকতাকে অনুভব ও উপলব্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় প্রথম দিনের বিষয়ের শিরোনাম ‘জহির রায়হানের চলচ্চিত্র: আত্মপরিচিতির রাজনীতি’ আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অধ্যাপক ড. জাকির হোসেন রাজু। দ্বিতীয় দিনের বিষয়ের শিরোনাম ‘জহির রায়হান: চলচ্চিত্র, বুদ্ধিজীবিতা ও জাতীয় মুক্তি সংগ্রাম’ আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক জাঈদ আজিজ। কর্মশালার শেষদিনের শিরোনাম ‘জহির রায়হান: যেমন দেখেছি, যেমন পেয়েছি’। এইদিনের আলোচনায় থাকবে জহির রায়হানের সাথে কাজের প্রত্যক্ষ অনুভব ও অনুভূতি বিনিময় এবং গবেষকের দৃষ্টিতে জহির রায়হানের অনুসন্ধান। আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার সি.বি জামান এবং চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ। কর্মশালাটির পরিকল্পনা ও সমন্বয় করছেন বেলায়াত হোসেন মামুন। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে ২৮ জানুয়ারি পর্যন্ত। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে কক্ষ নং ৭০১, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা ১০০০। ফোন: ০১৯৭১ ১০১১০৬, ০১৯৭১ ৭৮৪৭০৬, ০১৬৭ ৫৬৪২৭৭৭।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×