হে বালিকা
তোমার আশায় বসে থাকতে থাকতে
কৃষ্নচূড়া ফুল গুলো ঝরে পড়েছে,
মেঘেরা মুখ কালো করে
এক সময় আকাশ কাঁপিয়ে
মাটিতে নেমে এসেছে নি:দ্বিধায়
দখিনা বাতাস আর বাঁধ মানেনি,
বয়ে গেছে বহুদুর।
পশ্চিমে সূর্যটাও লাল হয়ে
এক সময় তার ঘরে ফিরে গেছে।
হে বালিকা তুমি আসনি
লাষ্ট বেন্চের ছাত্রটা সেই কখন থেকে
তোমার অপেক্ষায় বসে আছে,
বাদামের খোসায় চার পাশ মলিন
রোদ আড়াল করে,
উকি ঝুকি মারছে কালো আধারেরা
রাত্রির ছায়া হতে আর বেশি দেরী নেই
না বালিকা
তুমি আজকেও আসনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


