আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য মাংস রান্না করুক,
শুধু ঘরের ভিতর থেকে ডাক দিবে, কইগো রান্না হয়ে এল।
বাইরের রান্না খেতে খেতে আমি ক্লান্ত।
আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই,
কেউ মাংস গুলো ভালো করে মসলা মেরে টেষ্টি করে তুলুক
কাউকে শিল পাটায় মসলা বেটে দিতে বলিনি
আমি জানি, এই ডিজিটালের যুগ
নারীকে মুক্তি দিয়েছে শিল পাটার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক;
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
গরুর স্পাইসি কারির সাথে আর একটু
কচি শষার সালাদ লাগবে কি না।
কোকা কোলার বোতল আমি নিজেই খুলে নিতে পারি।
আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে জলের গ্লাস এগিয়ে দিক।
কেউ আমাকে জল খেতে বলুক।
ঝাল ঝাল গরুর মাংস খতে গিয়ে কান দিয়ে ধোঁয়া বের হওয়ার মতো অবস্থা হলে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন?’
======

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




