তুমি একদিন পাখি হয়ে ফিরে আসবে বলে
আমি রাতের শেষে জানালায় চোখ রাখি
পর্দা সরিয়ে কাঠের জানালার পাশে
একা একা জেগে থাকি
তুমি একদিন রোদ হয়ে আসবে বলে
আমি দুপুরের প্রখর রোদে হাঁটি
কত স্বপ্নের বীজ বুনে আবার
সবুজ স্বপ্ন রং এর চারাগাছ গুলো কাটি
তুমি একদিন গোধুলির লাল হয়ে আসবে বলে
আমি সন্ধ্যা বেলার আলো আড়াল করি না
আলো মিলিয়ে আঁধার ছেয়ে যায়
শুধু এই তোমার আসার সময় হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


