প্রিয়তমা
ভুলতে পারছোনা এই আমাকে?
মুক্তি তো তোমাকে সে কবেই দিয়েছি
যেদিন,
শেষ দু ফোটা চোখের জল বিসর্জন দিয়েছিলাম তোমার নামে।
প্রিয়তমা
ভালোবাসো এখনো?
কি লাভ বলো?
এই আমি হারিয়েছি তোমার অবহেলার মাঝে
কতবার ফিরে ফিরে আসতে চেয়েছি
কিন্তু লাভ হয়নি একবারো।
প্রিয়তমা
এখনো কি রাতে স্বপ্নে আমাকে খুঁজে বেড়াও
জেগে উঠে একটু হাত বাড়িয়ে দেখতে
আমি তো তোমার পাশেই ছিলাম।
প্রিয়তমা
এখনো কি আমাকে খুঁজে বেড়াও
ফেসবুকের নিউজ ফিডে আর সার্চ বক্সে?
অথছ এই আমি তোমার দরজায় ভালোবাসার রিকোয়েষ্টে দাঁড়িয়ে ছিলাম।
প্রিয়তমা
সুখে থেকো তুমি
তোমার ঘর তোমার সংসার আর তোমাকে নিয়ে
আমি না হয় আড়াল হবো।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



