somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন রূপে বাংলা উইকিপিডিয়া

২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উইকিমিডিয়া ফাউন্ডেশনের ইউজার এক্সপেরিয়েন্স টিম উইকিপিডিয়া ব্রাউজ এবং উইকিপিডিয়া সম্পাদনার কাজ আরও সহজ করার উদ্দেশ্যে নিয়ে কাজ করে চলেছে। ইতিমধ্যে সাম্প্রতি এ কাজের কিছু পরিকম্পনা বাস্তবায়ন করা হয়েছে, যার মধ্যে আছে উইকিমিডিয়া প্রকল্পের তথা উইকিপিডিয়া সাইটের নতুন অবয়ব এবং সহজ ও সমৃদ্ধ সম্পাদনা প্যানেল ইত্যাদি। এই পরিবর্তনগুলো নতুন অবদানকারীদের শুরু করার ক্ষেত্রে আরও সহজ ভূমিকা রাখবে, এবং গত বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই পরিবর্তনগুলো সাধিত হয়েছে। আরও তথ্যের জন্য এ বিষয় সম্পর্কিত উইকিমিডিয়া ব্লগ পোস্ট দেখুন।

যা কিছু পরিবর্তিত হয়েছে

* নেভিগেশন বা সাইট ব্রাউজ: পাতা পঠন ও সম্পাদনা পদ্ধতির আরও উন্নয়ন সাধন করা হয়েছে। এখন পাতার ওপরের ট্যাবগুলো খুব পরিষ্কারভাবে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি বিষয়বস্তু পাতায় নাকি আলাপ পাতায় রয়েছেন, সেই সাথে আপনি পাতাটি পড়ছেন না সম্পাদনা করছেন তাও স্পষ্টভাবে সনাক্ত করতে পারবেন।
* ভাঁজযোগ্য সাইড বার: উইকিপিডিয়ার পাতার বাম পাশের সাইডবারের মুদ্রণ/এক্সপোর্ট সরঞ্জাম এবং অন্যান্য ভাষাসমূহ অংশটি এখন ভাঁজ এবং সম্প্রসারণ যোগ্য করে করা হয়েছে। যা প্রয়োজনে ভাঁজ এবং পুনরায় সম্প্রসারণ করা যাবে।
* সম্পাদনা প্যানেলের উন্নয়ন: সম্পাদনা প্যানেলকে ব্যবহারকারীর জন্য আরও কার্যকরী ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এখন কোনো পাতা সম্পাদনা আগের চেয়ে আরও সহজ এবং গুছানো।
* মাউসে বাংলা অক্ষর টাইপ: উইকিপিডিয়ায় সম্পাদনা প্যানেলের বিশেষ বর্ণচিহ্ন অংশ থেকে এখন বাংলা অক্ষর মাউস ক্লিকে টাইপ করা যাবে।
* লিংক উইজার্ড: একটি সহজ পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারী এখন অন্য যে-কোনো উইকির পাতায়, সেই সাথে বাইরের যে কোনো ওয়েবসাইটের পাতার লিংক যোগ করতে পারবেন।
* অনুসন্ধান ব্যবস্থার উন্নয়ন: ব্যবহারকারীর অনুসন্ধানকৃত পাতাটি দ্রুত খুঁজে পেতে উইকিপিডিয়ার অনুসন্ধান পরামর্শেরও উন্নয়ন সাধন করা হয়েছে।
* অন্যান্য নতুন সুবিধাদি: উইকিপিডিয়ার সম্পাদনা প্যানেলে টেবিল উইজার্ড নামক একটি সুবিধা সংযোজন করা হয়েছে। এর ফলে ব্যবহারকারী সহজেই কোনো পাতায় টেবিল যোগ করতে পারবেন। এছাড়া পাতায় সহজে লেখা অনুসন্ধান ও পরিবর্তনের সুবিধা যুক্ত করা হয়েছে, যা পাতা সম্পাদনাকে আরও সহজ করে তুলবে।
* উইকিপিডিয়া লোগো: উইকিপিডিয়ার লোগো হালনাগাদ করা হয়েছে। নতুন এই লগোতে বিশ্বের অন্যান্য ভাষার অক্ষরের সাথে বাংলা অক্ষর ‘উ’ স্থান পেয়েছে। তবে বাংলা উইকিপিডিয়ার লগোতে লেখায় যুক্তাক্ষরগত কিছু সমস্যা থাকলে খুব শীঘ্রই তা ঠিক করা হবে। উইকিমিডিয়া ব্লগে এ বিষয়ে আরও বিস্তারিত পড়ুন।
* নজরে রাখুন ট্যাব: নজরে রাখুন ট্যাবটি এখন বর্তমানে তারকাখচিত করা হয়েছে। ব্যবহারকারী তার পছন্দের পাতাগুলো সহজেই এখন আপনার নজরতালিকায় রাখতে পারবেন।
* সরিয়ে ফেলুন ট্যাবটি এখন অনুসন্ধান বক্সের পাশের ড্রপডাউন অংশে রয়েছে।

গত একবছর জুড়ে এ বৈশিষ্ট্যগুলো পরীক্ষামূলক অবস্থায় থাকলেও সাম্প্রতি বাংলা উইকিপিডিয়ার পুরোনো অবয়ব বা স্কিন “মনোবুক” পরিবর্তন করে “ভেক্টর” করা হয়েছে। ফলে যে কেউ এ সুবিদাদি পাবেন। তবে উইকিপিডিয়া ছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পের সাইট যেমন উইকিসংকলন , উইকিবই , উইকিঅভিধান ইত্যাদি সাইটে এ বৈশিষ্টগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি, তবে অচিরেই ক্রমান্বয়ে তা বাস্তবায়িত হবে।

পুরাতন ব্যবহারকারীরা মনে রাখবেন স্কিনের পরিবর্তনের সাথে সাথে, কাজে যাবার জন্য আপনার মনোবুক জাভাস্ক্রিপ্টকে (ব্যবহারকারী:User/commons.js) কপি করে ব্যবহারকারী:User/vector.js-এ নিয়ে যাওয়া প্রয়োজন।

প্রতিক্রিয়া?

আমরা আপনার থেকে জানতে আগ্রহী। অনুগ্রহপূর্বক আমাদের প্রতিক্রিয়া পাতা দেখুন, এবং আপনি যদি সফটওয়্যারের উন্নয়নের জন্য আমাদের চলমান প্রচেষ্টা সম্মন্ধে আগ্রহী হয়ে থাকেন, তবে বিস্তারিত তথ্যের জন্য উইকিমিডিয়ার ইউজাবিলিটি উইকি পরিদর্শন করুন।

মূল পোষ্টঃ http://wp.me/pcRF1-4B
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×