বর্ষবরণে নারীদের শ্লীতাহানীর ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীদের বিরুদ্ধে বিষদগার করা, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণে বাধা প্রদান করা জঙ্গী ও তালেবানী চক্রান্তের অংশ।
আজ শনিবার কুষ্টিয়া পলিটেকনিক ইন্সিটিউট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
তথ্যমন্ত্রী বলেন, নারী লাঞ্চনাকারীরা দেশের শত্রু। তারা সাংস্কৃতিক ধারা ধ্বংস ও বন্ধ করে দেয়ার জন্য এই ধরনের দুর্ষ্কম করেছে। বর্ষবরনে নারী লাঞ্চনা করার দুর্ষ্কমের সাথে জড়িতদের রাষ্ট্র এবং সরকার আইনগতভাবে ব্যববস্থা নেবে।
এসময় তিনি আরো বলেন, এই ধরনের অপকর্ম যারা ঘটাচ্ছে তারা জঙ্গী ও তালেবানী চক্রকে সাহায্য করছে। আমরা তালেবানী, জঙ্গীবাদ, ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোর শাস্তি গ্রহণ করবো, এই ধরনের দুর্ষ্কমের সাথে জড়িতদের বিরুদ্ধও একই ব্যবস্থা নেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়।
লিংক: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


