somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে:খাদ্যমন্ত্রী

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভাবলাম ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পচা গম-চাল পাবলিক না নিতে চাওয়াতে খাদ্যমন্ত্রীর পিঠ দেয়ালে ঠেকে গেছে.............আসলে তা না। পাবলিকের ধরে দেয়া গুপ্ত হত্যাকারিদের ক্রস ফায়ার করে হত্যা করতে করতে উনারা ক্লান্ত হয়ে গেছেন।
খাদ্যমন্ত্রী বলেন ‘গোয়েন্দা সংস্থার কাছে পরিষ্কার রিপোর্ট আছে, কারা এর অর্থ যোগান দিচ্ছেন আর কারা এর পরামর্শ দাতা। অপেক্ষা করেন অচিরেই তাদের পরিচয় প্রকাশ পাবে।’: পরিষ্কার রিপোর্টে যেন ভেজাল না লাগে এই জন্যই পাবলিক যতগুলি গুপ্ত হত্যাকারি হাতেনাতে ধরে দিয়েছে সবগুলিকেই পুলিশ ক্রস ফায়ার করে হত্যা করেছে।

খবর:
বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ‘মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টায় যে তরুণ ধরা পড়েছে, সে বেসরকারি কলেজের একজন মেধাবী ছাত্র। তাকে ব্রেইন ওয়াশ করে জঙ্গি বনোনো হয়েছে। তাই আমি বলতে চাই, এখন শুধু মাদরাসা ছাত্র নয়, বিভিন্ন ইংরেজি মাধ্যম ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জঙ্গিবাদে জড়িয়ে গুপ্তহত্যা করছে।’ এদিকে সবাইকে ‘দৃষ্টি দেয়া’র তাগিদ দেন তিনি।
শনিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক যৌথ সভায় একথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, ‘এখন আর রাজনৈতিক বক্তব্য দেয়ার সময় নেই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সময় প্রতিরোধ গড়ে তোলার। ১৯ তারিখের মানববন্ধন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা সামাজিক আন্দোলন। এর মাধ্যমে জণগনকে আমরা সচেতন করতে চাই। জনগণের মাঝে সকল অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিশোধের আগুন জ্বলে ওঠে।’
তিনি বলেন, ‘গুপ্ত হত্যাকারীরা আমাদের চারপাশে আছে। আমাদের ডানে-বামে চার পাশে গুপ্তহত্যাকারীরা অবস্থান করছে। তাদের এখন চেনা যায় না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন থাকতে হবে।’
জঙ্গীবাদের অর্থ যোগানদাতা ও মদদ দাতাদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে কামরুল বলেন, ‘দেশের এই গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মুল হোতা বিএনপি-জামায়াত। যারাই জঙ্গি হিসেবে এই পর্যন্ত ধরা পড়ছে সবাই কোনো না কোন সময় শিবির বা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণ হচ্ছে।’
তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে পরিষ্কার রিপোর্ট আছে, কারা এর অর্থ যোগান দিচ্ছেন আর কারা এর পরামর্শ দাতা। অপেক্ষা করেন অচিরেই তাদের পরিচয় প্রকাশ পাবে।’
১৯ জুন জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের মানববন্ধন সফল করার লক্ষ্যে এ যৌথ সভা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
http://www.bd-desh.net/newsdetail/detail/200/221703
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×