আমাদের এক ব্লগার প্রশ্ন রেখেছেন: "আনন্দ পাবলিকেশন যদি তাদের পুরষ্কার বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করতে পারে সেখানে বাংলা একাডেমির ভয়টা কাদের? "
পশ্চিম বংগের দাদারা বাংলাদেশকে আপন মনে করেন এটা খুব ভালো কথা। কিন্তু আপন মনে করতে করতে এটা ভুলে যান যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং সে হিসাবে তার তুলনা অন্য আরেকটি স্বাধীন দেশ ভারতের সাথে হতে পারে তার কোনো অংগ রাজ্যের সাথে না। সে জন্য বাংলা একাডেমি পুরষ্কারের তুলনা করতে হবে ভারতের সাহিত্য আকাদেমির পুরস্কারের সাথে।
এখন কথা হলো ভারতের সাহিত্য আকাদেমির পুরস্কারকি বাংলাদেশীদের জন্য উন্মুক্ত? মনে হয় না।
বাংলা একাডেমি পুরষ্কার আর আনন্দ পাবলিকেশনের পুরষ্কার এক পর্যায়ের না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলা একাডেমি একটি রাস্ট্রীয় সংস্থা।
পশ্চিম বংগ ভারতের একটি অংগ রাজ্যমাত্র আর আনন্দ পাবলিকেশন সেই অংগ রাজ্যের একটি ব্যাবসায়ী প্রকাশক সংস্থা। তাই বাংলা একাডেমি পুরষ্কারের সাথে আনন্দ পাবলিকেশনের পুরষ্কারের তুলনাটা ঠিক নয়।
তবে যদি পশ্চিম বংগ যদি ভারত থেকে স্বাধীন হয়ে বাংলাভাষীদের জন্য আরেকটা দেশ গঠন করতে পারে তা হলে অন্য কথা.......................................
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




