somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাঙামাটি যাওয়ার পথে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: পিডা শামসু পিডা.....

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিডা শামসু পিডা.....................রাংগামটির মানুষের কস্ট দেখতে যায়..............প্রধান মন্ত্রি যায় নাই...........তার আগে উনারা ছুটছেন...................................ভাগ্য ভালো নৌ মন্ত্রি শাজাহানের এলাকা দিয়া যাইতে হ্য় নাই ........উনিতো নাকি চোখ উপড়ানোতে বিশেস্ঘ.......................





রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে অভিযোগ করেছেন নেতারা।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ হামলার জন্য আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার সংসদ সদস্য হাছান মাহমুদের সমর্থকদের দায়ী করেন আমীর খসরু। হামলার সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এখানে যে হামলার ঘটনা ঘটেছে, এটা অবিশ্বাস্য। আমরা রাঙামাটির কাপ্তাই হয়ে ভোটঘরে রিলিপ দিতে যাচ্ছি। এটা সবাই জানে। ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোটা, রড, ছুরি, ধামা, রামদা নিয়ে… কীভাবে যে পাথর মারছে আর গাড়ি ভাঙছে…।’
‘আমরা যে কীভাবে জীবন নিয়ে বের হয়ে আসছি, জীবন নিয়ে যেতে পারব, এটা বিশ্বাস করি নাই। এ ধরনের আক্রমণ আমার জীবনে দেখি নাই।’
বিএনপির স্থায়ী কমিটির নেতা বলেন, ‘কোনো সভ্য দেশে রাজনীতি যে এ পর্যায়ে আসবে, তা ভাষায় প্রকাশ করার মতো না।’
হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ। এ সময় তিনি বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন।
আমীর খসরু মাহমুদ ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আমাদের নিরাপত্তা নিতে ব্যর্থ হয়েছেন। এ কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। সাধারণ নেতাকর্মীদের বেলায় তো কথাই নেই। সাধারণ মানুষ এই সরকারের হাতে নিরাপদ নয়।
এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলম বলেন, পাহাড় ধসের ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে এবং সহযোগিতা করতে বিএনপির মহাসচিবের নেতৃত্বাধীন একটি দল রাঙামাটিতে আসছিল। চট্টগ্রাম থেকে গাড়িবহরটি রাঙামাটি আসার পথে ইছাখালীতে এ হামলার ঘটনা ঘটে।
‘আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের সমর্থকরা এ হামলা চালিয়েছে। হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শুভসহ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলোপাতাড়ি মারধর করা হয়েছে। পাথর নিক্ষেপ করা হয়েছে।’
এ ঘটনার পর বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকার পোমড়া খাঁ মসজিদ কমপ্লেক্সে নেতাকর্মীরা অবস্থান নেন। তাঁরা চট্টগ্রাম শহরে ফিরে আসছেন। ঘটনাস্থলের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এসে বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন।

http://www.newsinbd.net/newsdetail/detail/200/316796
http://www.newsinbd.net/newsdetail/detail/200/316799
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×