somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরোপ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা, সন্ত্রাসী হামলার আশঙ্কা

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার কানাডা সরকারও তার নাগরিকদের সতর্ক করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার এক বিজ্ঞপ্তিতে কোনো দেশের নাম উল্লেখ না করে গোটা ইউরোপ সফরের ওপরই সতর্কতা জারি করেছে। ওবামা প্রশাসন বলেছে, আল-কায়েদা ইউরোপের পরিবহন অবকাঠামোতে হামলা চালাতে পারে। এদিকে যুক্তরাজ্য সরকার তার নাগরিকদের জার্মানি ও ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এছাড়া যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্র সরকারের মতো মনে করে, ইউরোপে সন্ত্রাসী হামলার জোর সম্ভাবনা রয়েছে।
আল কায়দার হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন। ইউরোপের বড় শহরগুলোতে যে কোনো সময় কমান্ডো কায়দায় আল কায়দার হামলা চালানোর আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্রে বলা হয়েছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্রের এই সতর্কতা জারির বিষয়টি যুক্তরাজ্যের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের এক কর্মকর্তা বলেন, মার্কিনীদের ভ্রমণ বিষয়ে সতর্কতা ইউরোপের কোনো নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে জারি করা হবে না। তাছাড়া ইউরোপ ভ্রমণের বিরোধিতাও সেখানে থাকবে না। সতর্কতামূলক নির্দেশনা জারি করা হবে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। গোয়েন্দাদের তথ্যমতে, পশ্চিমাদের হত্যার উদ্দেশ্যে ২০০৮ সালের মুম্বাই হামলার মতো বন্দুকধারীদের দিয়ে ইউরোপের জনবহুল জায়গাগুলোতে হামলার পরিকল্পনা রয়েছে আল কায়দার। গোয়েন্দা সূত্রমতে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপজুড়ে একযোগে হামলার পরিকল্পনা রয়েছে আল কায়দার।
পাকিস্তানভিত্তিক আল কায়দার সন্ত্রাসী হামলার পরিকল্পনা বিষয়ে গোয়েন্দা তথ্য গত সপ্তাহে গণমাধ্যমে চলে আসে। তখন নিরাপত্তা সূত্র থেকে জানা যায়, আল কায়দার সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করতে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে চালকবিহীন বিমানের সাহায্যে হামলা চালিয়েছে পশ্চিমা বাহিনী। এরই মধ্যে ইউরোপে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। তাদের পরামর্শ দেয়া হয়েছে, জনবহুল এলাকাগুলো এড়িয়ে চলার জন্য। এ সতর্কতারই অংশ হিসেবে ইউরোপে ভ্রমণ সতর্কতা জারি করা হচ্ছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে কিছু কিছু ব্যক্তির ওপর কড়া নজরদারি হচ্ছে। সন্দেহভাজনদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও আফগান বংশোদ্ভূত জার্মান নাগরিক রয়েছে। তবে ভ্রমণে সতর্কতায় ইউরোপীয় পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ সন্ত্রাসী হামলার আশঙ্কায় পর্যটকরা তাদের ভ্রমণ বাতিল করতে পারে। এর আগে মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা বলেছিলেন, ওসামা বিন লাদেনসহ আল কায়দার অনেক নেতা এই হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত।
এদিকে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসী হামলা রোধে সরকার সতর্ক হলেও দেশজুড়ে সতর্কতা জারির প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন না।

সূত্র-
www.thebengalitimes.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×