somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদী নারীরা এখন যা চাইছে....

১০ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের নারীরা তাদের বিয়ের ব্যাপারে বাবা ও পরিবারের পুরুষ অভিভাবকদের পরম্পরা ধরে আসা ঐতিহ্যের আনুগত্য থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। পরম্পরা অনুযায়ী, নারীদের ভবিষ্যৎ স্বামী কে হতে যাচ্ছে, তা নির্ধারণ করে দেয় তাদের বাবা বা পুরুষ অভিভাবকরা। আর প্রাচীন এ প্রথার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে বর্তমানের সৌদি আরবের নারীরা।
বাকি জীবন অবিবাহিত থাকার সম্ভাবনা সত্ত্বেও সৌদি নারীদের একটি বড় অংশ তাদের অভিভাবকের পছন্দের বিয়ের বিরুদ্ধে লড়তে আদালত পর্যন্ত যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয় স্নাতক এবং ভালো চাকরি করছেন।
পুরুষ অভিভাবকদের কাছ থেকে সম্মতি নিতে ব্যর্থ হওয়ার পর নিজেদের পছন্দে বিয়ের ক্ষমতা দেওয়ার জন্য গত ছয় বছরে ৮৬ জন সৌদি নারী আদালতের সাহায্য নিয়েছেন। এর মধ্যে ২০১০ সালেই এরকম ১০টি মামলা হয়েছে বলে ন্যাশনাল সোসাইটি ফর হিউম্যান রাইটস জানায়।
কিন্তু জুলাইয়ে মদিনার একটি আদালত একজন নারী চিকিৎসকের আবেদন খারিজ করে দেন। এক সহকর্মীকে বিয়ে করার বিষয়টিতে তার বাবা ও ভাই অসম্মতি জানালে এর বিরুদ্ধে তিনি আদালতে আপিল করেন। মেয়ের পছন্দের পাত্রটি তাদের গোত্রের না হওয়ার কারণে তার বাবা ও ভাই এতে অসম্মতি জানায়।
আদালত বাবার পক্ষে রায় দিয়ে বলেন যে, গোত্রের বাইরের কাউকে বিয়ে করার চেষ্টা করে তিনি অবাধ্যতার পরিচয় দিয়েছেন।
ন্যাশনাল সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর সুহাইলা জয়নাল আবেদিন বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের সমাজে অদ্ভুত কিছু নিয়ম চালু আছে। এখানে ১০ বছরের একটি মেয়ে বিয়ে করতে পারে আর অযৌক্তি কারণ দেখিয়ে প্রাপ্তবয়স্ক নারীদের বিয়ে থেকে বিরত রাখা হয়।’
সৌদি আরবের নারীদের বিয়ের অধিকার নিয়ে ফেইসবুকে প্রচারণাকারী সালেহ বলেন, ‘আমরা এ অজ্ঞতা দূর করতে চাই। ইসলামের আগের যুগে তারা অপ্রত্যাশিত শিশু কন্যাকে হত্যা করতো। আর এখন তারা প্রাপ্তবয়স্ক নারীদের হত্যা করছে।’
সম্ভাব্য স্বামী বিশ্বাসী ও ধর্মপ্রাণ মুসলিম হলে একজন বাবা অবশ্যই মেয়ের বিয়েতে সম্মতি দিতে বাধ্য থাকবে বলে ইসলাম শিক্ষায় বলা হয়েছে।
কিন্তু সৌদি আরবের মুসলিম শরিয়া আইন ও রক্ষণশীল গোত্রীয় প্রথা একজন পিতাকে তার মেয়ের বিয়ের আগ পর্যন্ত তার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপের অধিকার দিয়েছে।
এ কারণে সরকারি কর্মকর্তাও মেয়ের বাবা বা তার অনুপস্থিতিতে ভাই বা চাচার সম্মতি ছাড়া কোনো নারীর বিয়ের অনুমতি দিতে পারেন না।
আবেদীন বলেন, ‘এমন অনেক বাবা আছেন যারা যখন তাদের গোত্রের বাইরে বিয়ে করছে, একইসময়ে তাদের কন্যাসন্তানকে গোত্রের বাইরে বিয়ে করতে বাধা দিচ্ছে।’
এমনকি অধিকাংশ সময়ই ছোটবেলা থেকেই তার স্বামী নির্ধারিত হয়ে থাকার কারণে বহু নারীই তার পছন্দের পুরুষটিকে বিয়ে করতে পারেন না।
একজন নারীর ৩৫ বছর না হওয়া পর্যন্ত তার বাবা বা অন্য পুরুষ অভিভাবককে তার বিয়ের অনুমতি দিতে বাধা দেওয়ার নিয়ম থাকা উচিত বলে মন্তব্য করেন সালেহ।

সূত্র- বেঙ্গলি টাইমস...কানাডার বাংলা সাপ্তাহিক
www.thebengalitimes.com
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×