somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন পুস্টিবিজ্ঞানী বললেন, ডিমের কুসুম খেলে হার্টের ক্ষতি হয় না

১১ ই অক্টোবর, ২০১০ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন মানুষের ধারণা ছিল, ডিমের কুসুম খেলে হার্টের ক্ষতি হয়। তাই স্বাস্থ্যসচেতন মানুষ ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশটুকু খেতেন। কিন্তু এখন বিশেষজ্ঞরা বলছেন, ‘ডিম হার্টের জন্য ক্ষতিকর’ কথাটি সত্য নয়। খাদ্যবিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ‘ইটিং ওয়েল’ তার সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যায় বলেছে, ডিমের কুসুমে কোলেস্টেরল আছে, এ কথা সত্য। তবে যে ধরনের বা যে মাত্রার কোলেস্টেরল আছে; তার জন্য আর্টারি ব্লক কিংবা হার্ট অ্যাটাকের কারণ হিসেবে ডিমের কুসুমকে দায়ী করা যায় না।
পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. পেনি ক্রিস-ইথারটন জানান, বেশিরভাগ সুস্থ মানুষ কোনো সমস্যা ছাড়াই প্রতিদিন একটি করে ডিম নিশ্চিন্তে খেতে পারেন। তার মতে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ খাদ্যের মাধ্যমে যে ধরনের কোলেস্টেরল গ্রহণ করেন; তা রক্তের কোলেস্টেরল বাড়াতে তেমন কার্যকর ভূমিকা পালন করে না। কারণ মানুষের শরীর নিজ থেকেই কম মাত্রার কোলেস্টেরল উৎপাদন করে তা পুষিয়ে নেয়। তার মতে, স্যাচুরেটেড এবং ট্রান্স-ফ্যাট রক্তের কোলেস্টেরল বাড়াতে জোরালো ভূমিকা পালন করে। কিন্তু আশার কথা হলো, একটি বড় মাপের ডিমে খুবই সামান্য পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং কোনোই ট্রান্স-ফ্যাট থাকে না।
দি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হার্টের সমস্যা কিংবা ডায়াবেটিসের হিস্ট্রি না থাকলে এবং মেয়েদের ক্ষেত্রে বয়স ৫৫ ও পুরুষের ৪৫ বছরের কম হলে প্রতিদিন ৩০০ মিলিগ্রামের কম কোলেস্টেরল গ্রহণের পরামর্শ দিয়েছে। কিন্তু একটি বড় মাপের ডিমে পাচনযোগ্য বা খুব সহজেই হজম হয়- এমন কোলেস্টেরলের পরিমাণ ২১১ মিলিগ্রামের বেশি নয়।
বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন মুলুকের একটি নিত্য সমস্যা ‘পুষ্টি ঘাটতি’। মার্কিন পুষ্টি বিশেষজ্ঞরা মনে করছেন, ডিমের কুসুমই পারে সে দেশের ‘পুষ্টি ঘাটতি’ দূর করতে। ফেডারেশন অফ আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজিস লাইফ সায়েন্স রিসার্চ অফিসের ‘নিউট্রিশন মনিটরিং অ্যান্ড রিলেটেড রিসার্চ’ ইউনিট তাদের সাম্প্রতিক এক গবেষণায় বলেছেন, বেশিরভাগ জনগোষ্ঠীর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম গ্রহণ এবং অনেকেরই ক্যালসিয়াম গ্রহণের ক্ষেত্রে ঘাটতি থেকেই যাচ্ছে। তা-ই নয়, এক থেকে দুই বছরের শিশুদের মধ্যে মেয়েশিশুদের ক্ষেত্রে আয়রন, ১৬ বছরের বেশি বয়সী কৃষ্ণাঙ্গ এবং ষাটোর্ধ্ব মেকিক্সকান-আমেরিকানদের ক্ষেত্রে ফোলেট গ্রহণে ঘাটতি থাকছে। তাছাড়া প্রায় সব বয়সী এবং সব বর্ণের জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ভিটামিন-এ, ই, বি৬ এবং কপার গ্রহণে গড়পড়তা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। মার্কিন পুষ্টিবিদরা দাবি করছেন, শুধু ডিমের কুসুমই এ ঘাটতি পূরণ করার জন্য যথেষ্ঠ। কেননা এতে রয়েছে কপার, প্রায় সব ধরনের ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলিনিয়াম, থিয়ামিন, ফোলেট, বি৬, বি১২, শতভাগ ভিটামিন-এ, ভিটামিন-ই এবং প্যানথোথেনিক এসিড।
অন্যদিকে ক্যারেটিনয়েডের খুব সহজলভ্য একটি উৎস হচ্ছে ডিম। এতে রয়েছে সহজেই পাচনযোগ্য লিউটিন এবং জিউজ্যানথিন- যা চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা বলছেন, ক্যারোটিনয়েড চোখের কালো অংশ গঠন করে এবং বার্ধক্যজনিত ম্যাকুলার ডি- জেনারেশন বা বার্ধক্যজনিত অন্ধত্ব প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
সূত্র-
বেঙ্গলি টাইমস...কানাডার বাংলা সাপ্তাহিক
www.thebengalitimes.com
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ রাত ৩:০৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×