somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু সহায়তার হাত প্রসারিত করো হে মানুষ!

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিশোরীর নাম ফারজানা। সপ্তম শ্রেণির ছাত্রী। চোখের সামনেই পরিবারের নয় সদস্যকে পুড়ে মরতে দেখেছে সে। বেঁচে ছিলেন শুধু তার বাবা। কিন্তু ঘটনার কয়েক দিনের মাথায় গাড়িচাপায় বাবার মৃত্যুতে একা হয়ে পড়ে ফারজানা। এরপর থেকে নিঃসঙ্গ ফারজানা বেঁচে আছে অন্যের অনুগ্রহে। সামনে তার অজানা গন্তব্য। অনিশ্চিত ভবিষ্যৎ তাড়া করে ফিরে প্রতিনিয়ত।


ঘটনার পর অনেক আলোচনা-সমালোচনা ছিল। ছিল নানা আশ্বাসের ফুলঝুরি। কিন্তু সব হারানো ফারজানাকে এখন দেখার কেউ নেই। কেউ খোঁজ নেয় না তার। ২০১৪ সালের ১৪ই জুন কালশী ট্র্যাজেডির কথা স্মরণ হলে নীরবে কাঁদে এ কিশোরী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলেন তার পিতা ইয়াসিন। শেষ পর্যন্ত রহস্যজনকভাবে গাড়িচাপায় তার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মরে মরে বেঁচে আছে ওই পরিবারের একমাত্র সদস্য ফারজানা। মা-বাবা, ভাই, বোন কেউ নেই তার। সবাইকে হারিয়ে কিশোরী ফারজানা আশ্রয় নিয়েছে খালার বাসায়। বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে বটে কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দেয়নি তেমন কেউ!


পুড়ে যাওয়ার পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৫ মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ফারজানা বাড়ি যায় । দেড় বছর পর সে আবার অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের নতুন ১০ তলা বিল্ডিংয়ের ৮০১ নং ওয়ার্ডে ভর্তি হয় । চিকিৎসা চলছে অধ্যাপক ডঃ টিটু মিয়ার তত্বাবধানে । চিকিৎসকরা বলেছেন ফারজানা এখন এস এল ই রোগে আক্রান্ত । ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করেছেন ফারজানার খালু আসলাম শেখ । ফারজানার খালু আসলাম শেখ ধানমন্ডির একটি সেলুনের সামান্য কর্মচারী । বর্তমানে ফারজানার চিকিৎসা খরচ চালাতে পারছেন না খালু আসলাম শেখ । গত ১১ অক্টোবর ২০১৬ তারিখে ফারজানার করুন কাহিনীটি প্রথমআলো পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন আসে । কিন্তু দুঃখের বিযয় একজন মহিলার দেওয়া আট হাজার টাকা ছাড়া আর কেউ এগিয়ে আসেনি।
সবার কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা সবাই মিলে অসহায় নিঃসঙ্গ ফারজানাকে বাঁচাতে এগিয়ে আসি।
সাহায্য পাঠানোর ঠিকানা-
ফারজানার খালু আসলাম শেখ:
01924 087882 (বিকাশ পারসোনাল)।
অথবা ব্যাংক অ্যাকাউন্ট:
Farzana akter
হিসাব নং : 8412100016335
EXIM BANK .
Ring Road . Mohammadpur Branch .

আরো বিস্তারিত জানতে কথা বলুন
সমাজসেবা কর্মী ও যষ্ঠি মধু হকার আঃ মালেকের সাথে:
০১৯২৩ ২৩৭২৮৫ ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×