somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৮ সালে মনুষ্যত্বকে কে জানাই স্বাগতম!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় ২০১৭। সব মিলিয়ে বিদায়ী বছরটি ছিল বৈচিত্র্যময়। আজকের গোধূলি বেলায় রক্তিম সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে যাবে ঘটনাবহুল এ বছরটি। এখন নতুন বছর আর নতুন সূর্যের অপেক্ষায় দেশবাসী। এ প্রত্যাশা রেখেই সোমবার থেকে নতুন বছরে, নতুন জীবনে যাত্রা করবে এ দেশের মানুষ। কাল শুরু হবে আরও একটি নতুন বছর ২০১৮।


আমাদের যাযাবর জীবনে নতুন বছরের আগমনে লাখ লাখ টাকার বাজি পোড়ে আকাশের বুক চিরে, হাউই উড়িয়ে আনন্দ ফুর্তি করে মানুষজন। কিছু মানুষের নতুন বছরের আগমনে শীতে কাঁপে সারা দেহ মন, তেমন কেউ নেই তাদের পাশে দাড়ানোর।
কতজনের বাসায় পুরানো বাতিল গরম কাপড় পরে থাকে বাক্সবন্দী হয়ে। এসব বিলাতে টাকা লাগে না, দুটি কাপড় দিতে শুধু একটু মন লাগে। নতুন বছরের আগমনে ফুর্তির রাত থার্টি ফার্স্ট নাইটে লক্ষ টাকার ব্যান্ড পার্টি, চারিদিক জুড়ে লাইট আর লাইট কত নামী দামি তারকার কনসার্ট, এখানে ওখানে নাচতে হবে তাঁদের গানে তাল মিলিয়ে থার্টি ফার্স্ট এর রাতে; টাকার অভাব হয় না তখন। সামনের সারির টিকেট পেতে কতইনা কসরৎ ? পাঁচ হাজার, দশ হাজার টাকায় কতজনকে দেখেছি এমন কনসার্টের টিকেট কিনেছে, টাকা যেনো হাতের ময়লা- দাম যখন হাঁকায় পঞ্চাশ হাজার তখনও “কুচ পরোয়া নেহি”।

তবে কি কষ্টই না লাগে দুটি গরম জামা কিনে দিতে ওই শীতার্ত মানুষকে। ফ্রিজে কত খাবার পচে, বাসি হয়ে স্থান হয় ডাস্টবিনের কোনে -তবুও দুয়ারে ভিক্ষুক এলে, দূর! দূর!! করে তাড়িয়ে দেয়।
আত্মায় কুলোয় না ফ্রিজের বাসি পচা খাদ্য কিছু গরীব মানুষকে বিলিয়ে দিতে।

ওগো মানুষ, তোমাদের মনুষ্যত্ব কোথায় ঘুমিয়ে থাকে?
থার্টি ফার্স্ট নাইটের ফুর্তির ফাঁকে কিংবা বাক্স বন্দী গরম কাপড়ের
মাঝে তেলাপোকার খাদ্য হয়ে!?
নাকি ফ্রিজে লুকিয়ে রাখা ডাস্টবিনের কুকুরের খাদ্য হয়ে!?

আরেকটি বছর ঘুরে নতুন বছরের আগমনে তোমাদের মনুষ্যত্বকে জানাই শুভেচ্ছা স্বাগতম!!!

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×