somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম মায়ানমার। (শেষ পর্ব )

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরে এলাম মায়ানমার । ( এক )
ঘুরে এলাম মায়ানমার। ( দুই )
ঘুরে এলাম মায়ানমার ( ৩ ) ।



আকাশটা মেঘলা তাই রোদের তাপ নাই। নদীর বাতাস একটু গরম। মাঝে মাঝে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হছ্ছে। বোট দ্রুত গতিতে মাঝ নদীতে প্রবেশ করল । টেকনাফ অনেকটা পিছনে চলে গেছে ।

আমি আকাশের দিকে তাকালাম । সামনে একটা ঘন কালো মেঘের আস্তর দেখে মনে মনে কিছুটা শঙ্কিত হয়ে, মেজ কুটুমকে জিগ্গাসা করলাম ঃ ছাতি এনেছ ?

ও আকাশের দিকে তাকিয়ে বললঃ না আনিনি । আপনি চিন্তা করবেন না বৃষ্টি পড়লে ছাতির ব্যাবস্থা হয়ে যাবে।

ওর কথায় আশ্বস্থ হয়ে চুপ হয়ে গেলাম। বোট এগিয়ে চলছে। আমি কতক্ষন নদীর ঢেউ গুনি কতক্ষন খোলের ভিতর এক বোরকা পড়া এক সুন্দরী মেয়ের কান্ড কারখানা দেখি। সুন্দরী মেয়েদের বয়স আন্দাজ করা কঠিন তাই ঐ কঠিন অংকে গেলাম না । পাঠক-পাঠিকারা যার যার মত বয়সটা কস্ট করে ধরে নিবেন । যদিও আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।

মেয়েটি তার সামনে বসা চার বছরের একটি বাচ্চা মেয়ের সাথে খুটসুটি করছিল । সুন্দরীর আর বাচ্চা মেয়েটির খুনসুটি বোটের সবাই মিলে উপভোগ করছি আর মায়ানমারের দিকে এগিয়ে চলছি । যদিও বোটের মুখ এখন পর্যন্ত সমুদ্রের দিকে, তাই বাম পাশে মায়ানমার এখনও আনেকটা দুরে ।

প্রায় পৌনে এক ঘন্টা পর আমারা বৃষ্টির কবলে পরলাম । হঠাৎ ভারী বর্ষনে ছাতি নিতে নিতে আমরা বোটের সবাই অর্ধেক ভিজে গেছি। মেজ কুটুম তার ব্যাবসায়িক বন্ধুর ব্যাগ হতে একটা সুন্দর লেডিস ছাতি বের করে দিল। ছাতি ওয়ালা বেচারা মনে হয় ছাতি খানা স্যাম্পল হিসেবে মায়ানমার নিয়ে যাছ্ছিল । ছাতি পয়ে মোটামোটি বৃষ্টির হাত থেকে আমি সহ কয়েকজন রক্ষা পেলেও মেজ কুটুমসহ বেশির ভাগ যাত্রীই ভিজে গেল। ছয়-সাত মিনিট পরই বৃষ্টি চলে গেল । এরপরই এমন রোদ উঠল যে ছাতি আবার খুলতে হল।

প্রায় দেড়ঘন্টা পর হঠাৎ বোট তার মুখ ঘুরিয়ে বামে মোড় নিল । এবার আমাদের বোটটি বড় নাফ নদী ছেড়ে ছোট একটা খালে প্রবেশ করল । খালে প্রবেশ করা মাত্র আমরা মায়ানমার সীমান্তে ঢুকে গেলাম । খালের দুই পাশে তাকালাম। বোটের ডান দিকে অর্থাৎ সুমদ্রের দিকে একটু খানি এলাকা । ঐ এলাকা পুরাটাই প্রায় পনের ফুট উচু কাটা তার দিয়ে ঘেরা । বেশ কিছুদিন আগে মায়ানমারে যে সাম্প্রদায়ীক দাংগা হয়েছিল, তখন মুসলমান রোহিংগা যারা আকিয়াব ( মায়ানমারের সীমান্ত প্রদেশ । সীমান্ত থেকে প্রায় তিন মাইল দুরে । ) থেকে নৌকা করে পালিয়ে এসেছিল তারা যেন আবার মায়ানমারে ঢুকতে না পারে তাই এই ব্যাবস্থা । দেখে আমার চোখ ছলছল করে উঠল। না জানি কত অসহায় মুসলমান ভাই বোনেরা সারারাত ঐ কাটা তার ধরে দাড়িয়েছিল আর দুই চোখের নোনা জল ফেলে কতই না কাকুতি মিনতি করেছিল মগাদের কাছে একটু আশ্রয় আর খাবার পানি পাওয়ার আশায়। বাংলাদেশেও তারা আশ্রয় চেয়েছিল । আমাদের পাষান হৃদয় তাদের আশ্রয় দিতে পারিনি । আমরা দিতে না পারলেও দয়ালু নাফ নদী তার বুকে অনেককেই আশ্রয় দিয়েছে। জানি না কাল কেয়ামতের মাঠে কি জবাব দেব মহাপরাক্রান্ত আল্লাহ তালার কাছে।

বাম দিকে তাকালাম দেখলাম বিশাল প্রান্তরে শুধু একটা সেমিপাকা ঘর তার পাশে বৌদ্ধদের উপসনালয়।



সোনালী রংয়ের ছটায় জ্বলজ্বল করছে । দেখে মনে হয় এইমাত্র রং করেছে।

আস্তে আস্তে বোট মায়ানমার বন্দরের দিকে এগিয়ে যেতে লাগল । খালের মুখ হত মায়ানমার প্রায় তিন-চারশ গজ দুরে হবে। কিছুক্ষনের মধ্যে আমাদের বোট মায়ানমার বন্দরে ভিড়ল । আমারা সবাই নামলাম। বন্দরে সব মগা জাতির লোক । তাদের পরনে বেশির ভাগেরই স্যান্ডো গেন্জি । আমি আস্তে আস্তে উঠতে লাগলাম। এই সময় বন্দরের এক মগা অফিসার ইশারায় আমার মাথা টুপিটা খুলে ফেলতে বলল । প্রথম ধাক্কাটা খেলাম এখানে । এক প্রকার অপমানিত বোধ করে টুপিটা খুলে ফেললাম । যেই দেশে যেই নিয়ম । মানতেত হব । সেই সাথে মনে মনে শপথ করে ফেললাম জীবনে যদি বেচে থাকি এই দেশে আর আসব না।

ওখানে এক মধ্যে বয়স্ক এক অফিসার আছে সে আমাদের দাড়িয়ে থাকতে দেখে বসতে বলল। তার সাথে পানের কৌটা ছিল সেখান থেকে আমাদের পান খাওয়ার জন্য অনুরোধ করল। আমি সবিনয়ে উনার মেহমানদারী প্রত্যাখ্যান করলাম। এখানে সবাই প্রচুর পান খায় । একটার পর একটা পান মুখে দেয় । পানের সাথে প্রচুর পরিমানে চুন খায় । মেজ কুটুমকে জিগ্গাসা করলামঃ ওরা যে এত চুন খায় ওদের জিহ্বা পুড়ে যায় না ?

ঃ না ওদের জিহ্বা পুরে না। ওরা চুনের মধ্যে কি যেন মিশ্রিত করে চুনটা এক ধরনের মিষ্টি হয়ে যায়।

বন্দর অফিসাররা আমাদের পাসপোর্ট ভিসা চেক করল। তারপর জিগ্গাসা করল কোন হোটেলে উঠব?

মেজ কুটুম হোটেলের নাম বলল। আমি অবাক হয়ে মেজ কুটুমের দিকে তাকাতেই সে বললঃ এখানে কোন মেহমান বা বিদেশি এখানকার কোন স্থানিয়দের বাসায় রাত্রি যাপন করতে পারেনা। অতিথিদের রাতে হোটেলে থাকতে হয় । আর এখানকার ভিসা তিনদিনের । তিনদিনের ভিতর আপনি যদি ফেরৎ না যান তাহলে এখানকার নাসাকা বাহিনী আপনাকে হোটেল থেকে খুজে এনে বোটে তুলে দিবে ।

এখানকার কাজ শেষ । আমরা এগিয়ে গেলাম সেখানে লম্বা একটা কামরায় প্রবেশ করলাম । এখানে আমাদের ফটো তোলা হবে। আমরা প্রবেশ করতেই দেখি সেই সুন্দরী মেয়েটির ভাই উত্তেজিত ভাবে কথা বলছে। আর সেই মেয়েটি মেয়েদের চেক করার ছোট্ট একটি রুমের দরজায় দাড়িয়ে হাসছে।

মায়ানমারের এক মগা মহিলা অফিসার । তার পরনে সাঃা ফুল হাতা জামা আর কালচে সবুজ রংয়ের থামি ( লুংগীর মত ।)। মগা মহিলাটি মেয়েদের দেহ চেক করে। সে দোভাষীকে উত্তেজিত ভাবে কি যেন বলছে। দোভাষি যখন অনুবাদ করে মেয়েটির ভাইকে বোঝাছ্ছিল তখন বুঝতে পারলাম ঘটনাটা কি ?

দেহ তল্লাশী করার জন্য যখন মায়ানমারের মহিলা সুন্দরী মেয়েটিকে রুমে নিয়ে যাছ্ছিল, তখন তার ভাই বাধা দিয়েছিল। ভাইটির বাধা দেওয়াটা কিছু বাড়াবাড়ি ধরনের হওয়াতে, মায়ানমারের মহিলাটি ক্ষেপে গিয়েছে। মায়ানমারের মহিলা দোভাষীকে বললঃ যে দেশের যে নিয়ম তা পর্যটকদের মানতে হবে। তানা হলে সেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না ।

দোভাষী কথাটা অনুবাদ করে ছেলেটিকে বলল। ছেলেটির বড় বোনের স্বামি ওদের সাথে ছিল । সে ছেলেটিকে ধমক দিয়ে মায়ানমারের মহিলার কাছে ক্ষমা চাইল । তারপর সব কিছু স্বাভাবিক হলে এল । আমি মনে মনে ভাবলাম এইসব মূর্খদের কে বলেছে এখানে আসতে ।

আমারা ওখান থেকে বের হওয়ার পর মেজ কুটুম বললঃ মাথায় টুপিটা দিয়ে দেন । আর হোটেলে যাওয়ার জন্য রিক্সা নেব না হেটে যাবেন ?

আমি বললামঃ এখানে রিক্সা কোথায় ?

মেজকুটুম হাসতে হাসতে বললঃ এই আপনার পাশেই দাড়িয়ে আছে ।

আমার দুই ঠোট ফাক হয়ে মুখে মাছি ঢোকার রাস্তা হয়ে গেল।

আমাদের দেশের বাই সাইকেলের পিছনের চাক্কার পাশে একটা গদির ফ্রেম করে তার সাথে আরেকটা চাক্কা লাগিয়ে এই রিক্সা বানানো হয়েছে । এই রিক্সায় দুইজন প্যাসেন্জার বসে । তবে বসাটাও অদ্ভুত একই সিটে দুই দিকে মুখ করে পিঠে পিঠ লাগিয়ে বসতে হয়। একজনের মুখ থাকে সাইকেলের সামনের দিকে আরেকজনের মুখ থাকে সাইকেলের পিছন দিকে।

আমি রিক্সা দেখে বললামঃ হোটেল কি বেশি দুরে নাকি ?

ঃ না , এইত কাছেই মোড়টা ঘুরলেই পরে হোটেল।

আমরা হাটতে হাটতে হোটেলের দিকে চলতে লাগলাম।



চারদিকে দেখছি গাছগাছালীতে ভরপুর । প্রশস্ত রাস্তা । চারদিক পরিষ্কার পরিছ্ছন্ন । তেমন মানুষ জন নাই । মায়ানমারের সীমান্ত শহর । নাম মোংডু । কত সুন্দর পরিকল্পিত ভাবে তৈরী না জানি রাজধানী কত সুন্দর ।

আমরা বাংগালীরা এই বাংলাদশে চার হাজার বছর ধরে আছি। আমরা বলতে গেলে প্রাচীন জাতিদের মধ্যে একটি । কিণ্তু আমরা এই চারহাজার বছরেও অন্যান্য জাতিদের মত পরিকল্পিত ভাবে নাগরীক কাঠামো গড়ে তুলতে পারলাম না । পারলাম না নিজেদের পরিস্কার পরিছ্ছন্ন জাতি হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে ।

কিছুক্ষন হাটতেই হোটলে পৌছে গেলাম । খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ । নাম কাহন্নাহ । হোটেলের ম্যানেজারকে জিগ্গাসা করেছিলাম কাহন্নাহ অর্থ কি ? উনি বললেনঃ নদীর কিনারা ।

দোতালায় দুই বিছানার একটি কামরা নিলাম। সেখানে ব্যাগ রেখে । মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম। সুন্দর রাস্তা এখানকার মানুষদের মুল পোষাক লুংগী আর সার্ট । পোষাকটা অদ্ভুত ভাবে পড়ে। লুংগির ভিতর শার্টটা ইন করে পড়ে। এখানে যে বাহনটা সবচেয়ে বেশি দেখা যায় । আমাদের দেশের ইয়ামাহা এট্টি ৮০ সি সি মটর সাইকেলের মত মটর সাইকেল । প্রচুর দেখা যায়। এখানে দামও কম । বাংলাদেশী টাকায় বিশ/ পচিশ হাজার টাকা।

আমদের আবাসিক হোটেলে কোন খাওয়া দাওয়া ব্যাবস্থা নাই । দুপুরের খাওয়ার জন্য বের হলাম। এখানে দুই রকমের হোটেল আছে। এক রকম রোহিংগাদের আরেক রকম মগাদের । উল্লেখ্য এখানে কোন বর্মি জাতি নাই সব মগা জাতি । এই কিছুদিন আগে যে দাংগা হয়েছিল তার আগে নাকি মগাদের কোন হোটল ও স্বর্ণের দোকান ছিল না । দাংগার পর ওরা নিজস্ব হোটেল ও স্বর্নের ব্যাবসা শুরু করে । মগাদের প্রত্যেক হোটেলে বিশাল বিশাল এল সিডি টিভি আছে আর মেয়েরাই হোটেল চালায়। রোহিংগাদের হোটেলে কোন টিভি নাই আর পুরুষরা হোটেল চালায়।

তবে খাওয়া দাওয়ার দিক থেকে রোহিংগারা সেরা। এমনকি আমি বলব আমাদের দেশের ভাল ভাল হোটেলে ও এত ভাল স্বাদের এত উন্নত মানের খাদ্য পাওয়া যায় না । সব টাটকা এবং ভেজাল ছাড়া । গরু বলে মহীষের গোশত বেচে না । দেশী মুরগী বলে ফার্ম বেচে না। তবে দামটাও বেশি । বাংলাদেশের এক টাকা মায়ানমারের দশ টাকার সমান। সেই হিসেবে আমরা দুপুরের খাওয়া খেয়েছি ওদের টাকায় চার হাজার টাকা আমাদের দেশের চারশ টাকা। খাওয়া খুব ভালই হল। এখন নামায পড়তে হবে ।

মেজকুটুম বললঃ মসজিদ বাজারের দিকে । চলেন মসজিদে নামায পড়ে আমার বন্ধুর দোকনে আপনাকে বসিয়ে আমি একটু বাজার ঘুরে আসব।

আমরা হাটতে হাটতে মসজিদের সামনে আসলাম । মসজিদটা অনেক পুরানো । জরাজির্ণ অবস্থা । দেখলাম গেটে বিশাল তালা লাগানো।

মেজকুটুম বললঃ চলেন বন্ধুর দোকানে যাই ওখানে পিছনের গেট আছে, ওটা দিয়ে মসজিদে ঢুকে নামায পড়ব।

আমরা ওর রোহিংগা বন্ধুর দোকানে এলাম।




রোহিংগা বন্ধুটি আমায় চিনত , তাই আমাকে দেখে উৎফুল্ল হয়ে উঠল। আমার নাম ধরে ভাই ডেকে ক্যাশ থেকে উঠে এল ।

রোহিংগা চিটাইংগা ভাষায় বললঃ কেমন আছেন ?

ঃ ভাল ।

ঃ বাড়িতে সবাই কেমন আছে ?

ঃ ভাল।

আমি কথা বেশি না বলে তাড়াতাড়ি বললামঃ ভাই কি নামায পড়ব আপনাদের মসজিদের মূল ফটকেত তালা দেওয়া । পিছনে কোন দিক দিয়ে ঢোকা যায় বলে।

বন্ধুটি মুখখানা মলিন করে বললঃ নাসাকা এসে এইটাও বন্ধ করে দিয়েছে।

ঃ বলেন কি ? তাহলে নামায ......।

ঃ একটু বসেন দোকানের পিছনে চাচাত ভাইয়ের বাড়ি আছে ওখানে ব্যাবস্থা করছি। আগে ভাত খান। বাসা থেকে নিয়ে এসেছি।

ঃ না ভাই, ভাত খেয়ে এসেছি। আগে নামাজের ব্যাবস্থা করেন।

কিছুক্ষন পড়ে একজন এক বদনা পানি এনে দিল । অজু করলাম । তারপর একটা ঘরে নিয়ে গেল।



উচু পাটাতনের কাঠ ও বাঁশ দিয়ে বানানো বাড়ি । সেখানে জায়নামাজ বিছানো ছিল। দুই রাকাত যোহরের কছর নামায পড়লাম । কারন আমি মুসাফীর।

নামাজ পড়ার পর আবার দোকানে ফিরে এলাম । বসলাম। সবুজ রংগের মোসাম্বি নিয়ে এল। ওরা বলে লেমু । কেটে প্লেটে করে দিল। সাথে লবন। খেতে খেতে জিগ্গাসা করলামঃ কি ব্যাপার ভাই আপনাদের কি অবস্থা ? মসজিদ বন্ধ কেন ?

ঃ ভাই আমাদের সেই দাংগা এখনও শেষ হয়নি। আজ তেইশ বছর কোন মসজিদে আযান দিতে পারি না । গতকাল পর্যন্ত নামাজ পড়েছি মসজিদে । আজ থেকে বন্ধ । জুম্মার নামায পড়তে পারি না । এতদিন যাবৎ পান্জেগানা নামায পড়েছি তবে, জোরে একামত দিয়ে জামাত পড়তে পারিনি। চার-পাচজন মিলে কয়েকবার করে জামাতে নামায আদায় করতাম। দিনের বেলা কোন বিদ্যুৎ থাকেনা । সন্ধ্যা ছয়টা বাজে বিদ্যুৎ দেয় রাতের দশটা বাজে আবার বন্ধ করে দেয় । রাতে বিদ্যুৎ যাওয়ার পর নাসাকারা বের হয় । মুসলমানদের ঘরে ঘরে ঢুকে তল্লাশী চালানোর নামে ডাকাতি করে । মেয়েদের গায়ে হাত দেয় । প্রতিবাদ করলে ধরে নিয়ে যায় । তারপর দিন কোর্টে চালান করে দেয় । কোর্টে নেওয়ার সময় মেইন রোড দিয়ে না নিয়ে মগা পাড়া দিয়ে হাটিয়ে হাটিয়ে নিয়ে যায় । মগা পাড়া দিয়ে নিয়ে যাওয়ার সময় মগারা মুসলমানদের অকথ্য ভাষায় গালাগালী করে আর দৈহিক নির্যাতন করে । এতে অনেকে গুরুতর আহত হয়ে যায় । আহত মুসলমানদের দেখে নাসাকা হাসে আর বন্দুকের ডাট দিয়ে মারতে মারতে বলে তাড়াতাড়ি চল। বাইরের বিদেশী কেউ বা জাতিসংঘের কেউ সরেজমিনে তদন্ত করতে আসলে, মগারা মুসলমানদের মারে ঘর বাড়ি জ্বালিয়ে দেয় । আর বলে তোরা খবর দিয়েছস তাই ওরা এসেছে। সুকি ওদের ভিতরে ভিতরে সাহস দেয় । উপরে আমাদের জন্য মায়া দরদ দেখায়। বর্তমান সামরিক সরকার চলে গেলে আমাদের উপর অত্যাচার আরও বাড়বে । প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে মগারা একবার আমাদের উপর চড়াও হয়েছিল । তখন তিনি মায়ানমার সরকারকে বলেছিলেন দুই ঘন্টার ভিতর যদি মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে আমি টেকনাফ দিয়ে আর্মি ঢুকিয়ে দেব। তখন সাথে সাথে মায়ানমার সরকার মগাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়ে ছিল। ( আমি মনে মনে বললাম তখন মায়ানমারের চেয়ে বাংলাদশের সাথে চীনের সম্পর্ক ভাল ছিল।) এরপর অনেকদিন আমরা শান্তিতে ছিলাম । দোকানদারি করতে নানা খবরদারি । মগাদের সাথে বেশি কিছু বলা যায় না। এখানে আমাদের বাংগালী কোন স্কুল নাই । মগাদের স্কুলে বাচ্চাদের পড়াতে হয়। স্কুলে আমাদের বাচ্ছাদের পড়ানো হয় না । মগাদের বাচ্চাদের পড়ানোর সময় আমাদের বাচ্চাদের আলাদা কামরায় পাঠিয়ে দেওয়া হয়। আমরা নিজেরা ঘরে যতটুকু পারি বাচ্চাদের পড়াই । যত মাদ্রাসা ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। কোরান হাদিসের শিক্ষা এখন বন্ধ । আমরা ঘরে শুধু আরবী অক্ষরটা শিখাই । কোথাও এক জায়গায় বেশি লোক জমায়েত করতে হলে নাসাকা থেকে অর্ডার নিতে হয়। তখন ওরা ওখানে গোয়েন্দা লাগিয়ে দেয়।

খুব কষ্টে আছি ভাই ।

ঃ আপনারা প্রতিরোধ করতে পারেন না ।

ঃ প্রতিরোধ করার জন্য ট্রেনিং নিতে হয় । সেই জন্য অন্য কোন দেশের সাহায্য লাগে । আমাদেরত কেউ সাহায্যও করে না জায়গাও দেয় না। প্রতিনিয়ত আমাদের মুসলমান বোনদের ওরা ধর্ষিত করছে । ধর্ষিতা বোনের দিকে তাকতে পারিনা । তিলে তিলে গড়া আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিছ্ছে । বল্লমের আগায় আমাদের শিশু সন্তানদের মৃতদেহ নিয়ে উল্লাস করছে । আমরা কিছুই করতে পারছি না চোখের পানি ফেলা ছাড়া । কিন্তু দেখেন আমরা সবাই সুস্থ সবল পুরুষ। আমাদের শক্তি আছে সাহস আছে, নাই শুধু এতটুকু সাহায্য । নাই এতটুকু নিরাপদ মাটি যেখানে দাড়িয়ে নিজেকে প্রশিক্ষিত করব । তারপর গড়ব সুকঠিন এক প্রতিরোধ যা আমাদের হৃত সম্মান ফিরিয়ে দেবে , ফিরিয়ে দেবে বোনের মুখে হাসি ও শিশুদের নির্ভয় কলতান।

দোকানে বসা সবার চোখ পানি ভরে উঠল । আমি নিজের চোখের পানি লুকাতে মাথা নিচু করে ফেললাম।

সারারাত বিছানায় ছটফট করলাম কখন সকাল হবে । পরদিন দুপুর সাড়ে তিনটায় আমরা টেকনাফের বোটে উঠলাম। বিদায় জানলাম আমার অসহায় মুসলমান ভাইদের । যারা রাতের আধারে গুমরে গুমরে কাদে আর দিনে আলোয় মলিন মুখে চেয়ে থাকে আকাশের দিকে কখন এই পরাধীনতার সূর্যটা ডুববে । উদয় হবে স্বাধিনতার সুর্য যার আলোয় মুসলমানদের মুখে ফুটবে হাসি । মসজিদে মসজিদে উঠবে আযানের ধ্বনি ফজর , যোহর , আছর মাগরীব ও এশার ।

সেইদিন আর কতদুরে বলতে পারেন কেউ ?

সমাপ্ত ।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×