somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান ও বয়ান: রবীন্দ্রনাথের ... আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ...

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ। ঋষি। ঋষি ও কবি। রবীন্দ্রনাথ ঋষিকবি। তো ঋষিরা তো প্রায় একরকম সমাজবিচ্ছিন্নই থাকেন। সে কারণেই প্রশ্ন ওঠে- রাষ্ট্র সম্পর্কে ঋষিদের কোনও মতামত গ্রাহ্য হবে কি না? বা একজন কবি তার গীতিকবিতায় রাষ্ট্রদর্শন উপস্থাপন করতে পারেন কি না। অন্যদের বেলায় যা হয় হোক। রবীন্দ্রনাথের বেলায় সে রকম কিছু ঘটলে আমাদের কৌতূহলী হতেই হয়। কেননা, তাঁর মত তো উপেক্ষা সম্ভব না। এবং এই একুশ শতকেও! রবীন্দ্রনাথের একটা গানে তাঁর রাষ্ট্রদর্শন প্রকাশ পেয়েছে। সে বিস্ময়কর বিপুল জনপ্রিয় গানটিতে রবীন্দ্রনাথ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রের শাসক ও শাসিতের সর্ম্পক কেমন হওয়া উচিত। কেমন হওয়া উচিত নাগরিকের কার্যবিধি ও প্রশাসকের ক্ষমতার প্রকৃত সরূপ। গানটিতে আমরা রবীন্দ্রনাথের কল্যাণরাষ্ট্রের ধারনা পেয়ে যাই। রবীন্দ্রনাথের যে কটি গান প্রতিটি বাঙালির চেতনা ধারন করা উচিৎ - আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে -এই গানটি তেমনই একটি গান।


গান:


আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

বয়ান:


মানুষের পক্ষে রাষ্ট্র না গড়ে উপায় ছিল না! মানুষ প্রথমে গড়ে গোত্র বা ট্রাইব। পরে সমাজবিকাশের অনিবার্য নিয়মে সে গোত্র ভেঙ্গে গড়ে ওঠে রাষ্ট্র। সেই সঙ্গে সেই রাষ্ট্র পরিচালনার জন্য দরকার হয় একজন যোগ্য রাষ্ট্রপরিচালকের । এই রাষ্ট্রপরিচালকের নামই রাজা কি সম্রাট। যেই হোক- রাষ্ট্র কি রাজ্য হয়ে যায় তার। রাজাই হয়ে ওঠে রাষ্ট্রের কর্ণধার। সেই রাজ্যে তৈরি হয় দূরত্ব বিরোধ ও সংঘাত।
মানুষের ইতিহাস এই সাক্ষী দেয়।
কিন্তু, রবীন্দ্রনাথের কল্পিতরাজ্যে সবাই রাজা।

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।


লক্ষ্য করুন, শর্ত না স্বত্ব। শব্দ দুটোয় দুস্তর পার্থক্য। শর্ত হচ্ছে নিছক ব্যবসায়িক টার্ম। এই এই করতে হবে নইলে ...। আর, স্বত্ব ? স্বত্ব যেন আপন অধিকারের মত। জিনিসটা আমার- এই রকম একটা বোধ। রাষ্ট্রের ওপর সে রকম স্বত্ব আরোপ হলেই কেবল গানটির প্রথম চরণটি সার্থকতা পায়। নইলে নয়।

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

আমরা সবাই রাজা -এই কথাটি বলা কিন্তু সহজ না। কেননা, রাজার রাজত্বে বাস করে নানা রঙের নানা ধর্মের নানা জাতের লোক। নানা জাতের লোক -কিন্তু সবাই অভিন্ন, মানে ভিন্ন না। ‘আমরা সবাই রাজা’-এই ঘোষনায় রবীন্দ্রনাথের সমতার প্রতি গভীর আগ্রহ আমরা টের পাই। ঋষিকবির ওপর আমাদের শ্রদ্ধা ও বিশ্বাস বাড়ে।
সে যা হোক।
রবীন্দ্রনাথ এরপর তাঁর কল্পরাজ্যের নাগরিকের অধিকার-কর্তব্য ও কল্যাণরাষ্ট্রের সরুপ কেমন হওয়া উচিত সেই বর্ননাই দিয়েছেন।

আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

আমরা যা খুশি তাই করি-এই কথায় ঘোষিত হয়েছে ব্যাক্তিমানুষের স্বাধীনতা, তবে সে স্বাধীনতা কখনোই বলগাহীন নয়। কেননা, রাজার খুশি বা ইচ্ছেও আমাদের কাজকর্মে প্রতিফলিত হতে হবে। রবীন্দ্রনাথের রাজা আসলে উদার ও মানবিক ঋষিরাজা-প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো যে ঋষিরাজার ধারনা দিয়েছিলেন। ঋষিরাজার খুশিতে বা ইচ্ছেয় ‘চরা’ যায়। কেননা, ঋষিরাজা কল্যাণকামী। তবে, স্বাধীনতার গুরুত্বও অবহেলিত হল না। আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,- এই কথায় ব্যাক্তি আদর্শ ও রাষ্টীয় আদর্শের যথার্থ ভারসাম্য প্রতিফলিত হয়েছে।

আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে ...এই কথায় যেন সবই বলে দেওয়া হল। রাজা ঋষিরাজা বলেই দাসের রাজা নন-তিনি ত্রাসের রাজত্ব ও কায়েম করবেন না। সে কারণেই-
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,

রাজা, সবাইকে সম্মান করেন। বিনিময়ে তিনিও সম্মানিত হন। অথবা, কথাটা এভাবেও বলা যায়। রাজা তাঁর রাজ্যের প্রজাদের জীবনযাত্রার মান বাড়াতে থাকেন সদাসচেষ্ট-বিনিময়ে তারও সম্মান ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। রাজা জ্ঞানী ও উদার বলেই সম্মান তার প্রাপ্য।

মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

অসত্য হল দূরত্ব। রাজা ও প্রজার দূরত্ব। যা বঞ্চনার সৃষ্টি করে। অসত্য হল দাসতন্ত্র, ত্রাসের রাজত্ব। এইরকম অসত্য আরও আছে। যেমন, দারিদ্র। রবীন্দ্রনাথ এসকল অসত্যের বিরুদ্ধে। এসব অসত্য দূর করতেই রবীন্দ্রনাথ উচ্চারণ করেছেন-

আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে,

এ চরণটি আগের একটি চরণকে মনে করিয়ে দেয়।


আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,

বিফলতার বিষম আবর্তে পড়ে ধ্বংসের মুখোমুখি না হতেই ব্যাক্তি আদর্শ ও রাষ্ট্রীয় আদর্শের এই রকম ভারসাম্য জরুরি। যে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য সমতার ও সম্মান।
প্রথমেই আমি বলেছিলাম। রবীন্দ্রনাথ। ঋষি। ঋষি ও কবি। রবীন্দ্রনাথ ঋষিকবি। তো ঋষিরা তো প্রায় একরকম সমাজবিচ্ছিন্নই থাকেন। সে কারণেই প্রশ্ন ওঠে- রাষ্ট্র সম্পর্কে ঋষিদের কোনও মতামত গ্রাহ্য হবে কি না?
অবশ্যই হবে।

গানটির অডিও লিঙ্ক ...


Click This Link


সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×