
How much longer will I be able to inhabit the divine sepulcher
Of life, my great love? Do dolphins plunge bottomward
To find the light? Or is rock
that is searched? Unrelentingly? Huh.
কথাগুলি লিখেছেন মার্কিন কবি John Ashbery

John Ashbery
কথাগুলি বাংলা করলে এরকম দাঁড়ায়-
আর কতক্ষণ আমি জীবনের দৈব সমাধিমন্দিরে বেঁচে থাকতে
পারব, হে আমার মহান প্রেম? ডলফিনরা কি গভীর অতলে ঝাঁপ দেয়
আলোর সন্ধানে? কিংবা খোঁজে পাথর? অক্লান্ত ভাবে ? হাহ্ ...
এনিগমার "Dream of the Dolphin" কম্পোজিশনটি হয়তো অনেকেরই প্রিয়। John Ashbery-র ওই চারণে লাইনের সঙ্গে কোথায় যেন কম্পোজিশনটির মিল রয়েছে।
এখানেও আমরা চারটে লাইন পাচ্ছি-
In every colour theres the light.
In every stone sleeps a crystal.
Remember the shaman, when he used to say:
Man is the dream of the dolphin.
কথাগুলি বাংলা করলে এরকম দাঁড়ায়-
প্রতিটি রঙেই রয়েছে আলো।
প্রতিটি পাথরে লুকোন স্ফটিক।
মনে আছে কি সেই যাদুকরের কথা-যিনি বলতেন:
মানুষ ডলফিনের স্বপ্ন।
তখন আমি বলছিলাম। John Ashbery-র ওই চারণে লাইনের সঙ্গে কোথায় যেন কম্পোজিশনটির মিল রয়েছে। কম্পোজিশনটির ভিতরের ঐ চারটে লাইনের সঙ্গে John Ashbery-র ওই চারণের মিল আছে কি?
আর কতক্ষণ আমি জীবনের দৈব সমাধিমন্দিরে বেঁচে থাকতে
পারব, হে আমার মহান প্রেম? ডলফিনরা কি গভীর অতলে ঝাঁপ দেয়
আলোর সন্ধানে? কিংবা খোঁজে পাথর? অক্লান্ত ভাবে ? হাহ্ ...
না, মনে হয়। আবার আছেও মনে হয়।
শিল্প বলেই কি এরকম মনে হয়?

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



