অক্টাভিয়ো পাজ। (১৯১৪-১৯৯৮) মেক্সিকান কবি; ...এবং কুড়ি শতকের পরাবাস্তব কবিদের অন্যতম; সুরিয়ালিষ্ট বলেই পাজ-এর কবিতা দুবোর্ধ্য। সেরকম দুটি চরণ: সময় বইছে আমার শিরায় পুনরাবৃত্তি / করছে সেই অপরিবর্তনীয় রক্তের কণিকা। ... কবিতায় পাজ ধর্ম, দর্শন, শিল্প, রাজনীতি ও ব্যাক্তি মানুষের ভূমিকার সীমারেখাটি পর্যবেক্ষণ করেছেন। জীবন থেকে কবিতা নির্মানের চেয়ে -জীবনকেই কবিতায় রুপান্তরিত করেছেন পাজ । ‘কাব্যিক মুহূতেও’ বিশ্বাস করতেন পাজ। পাজ এর কবিতা সম্পর্কে জনৈক সমালোচক মন্তব্য করেছেন: “ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আমাদের সীমাবদ্ধ শাস্ত্রের বাইরে পাজের কবিতা সত্য ও সমন্বয়ের লক্ষে সম্ভাবনার বহুত্বে নিবেদিত।”
১৯১৪ সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কবি অক্টাভিয়ো পাজ- এর জন্ম । পাজের পরিবারের শিকড় স্পেনে হলেও আদিবাসী মেক্সিক রক্তেরও মিশেল ছিল । শৈশবে পাজকে কবিতা লিখতে নেরুদা উৎসাহ দিয়েছেন । শৈশবেই একটি উত্তরাধুনিক সাহিত্য পত্রিকা বের করেছেন। ১৯৩৩ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পায়। আইন ও সাহিত্য নিয়ে মেক্সিকোর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । যৌবনে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনে; পরাবাস্তব শিল্পরীতি সম্বন্ধে ধ্যানধারণা লাভ করেছেন। মেক্সিকোর অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ১৯৫১ সালে লিখেছেন গদ্য কবিতা ‘ঈগল অথবা সূর্য’;। ১৯৫৭ সালে লিখেছেন ‘সূর্য-পাথর।’ এটির কাঠামোটি গড়ে উঠেছিল অ্যাজটেক পঞ্জিকার মতো করে। মেক্সিকোর সামাজিকসাংস্কৃতিক বিবরণ নিয়ে লিখেছেন: ‘দ্য লিবারিন্থ অভ সলিচিউড।’ এসব রচনাগুলির কারণে তিনি মেক্সিকোয় বিদগ্ধমহলে পরিচিত হয়ে ওঠেন এবং ১৯৬২ সালে মেক্সিকো সরকার কর্তৃক কবিকে ভারতের দূত নিক্তুক্ত করা হয়। এর ৬ বছর পর মেক্সিকো সরকার নিষ্ঠুরভাবে ছাত্র আন্দোলন দমন করলে পাজ সরকারি চাকুরি থেকে পদত্যাগ করেন। ১৯৯৮ সালে পাজ মারা যান।
পাজ-এর ‘যাওয়া এবং থাকার মাঝখানে দোদুল্যমান দিন’ কবিতাটি পাজ-এর পরাবাস্তব কবিতার অন্যতম নিদর্শন।
যাওয়া এবং থাকার মাঝখানে দোদুল্যমান দিন
যাওয়া এবং থাকার মাঝখানে দোদুল্যমান দিন,
প্রেমের ভিতরে তার নিজস্ব স্বচ্ছতায়।
বৃত্তাকার অপরাহ্নটি এখন একটি উপসাগর
যেখানে জগৎ পাথরসম স্থির ।
সবই দৃশ্যমান আর সবই বিভ্রম
সবই কাছে অথচ ছোঁওয়া যাচ্ছে না।
কাগজ, বই, পেন্সিল, কাচ
এদের নামের ছায়ায় এরা বিশ্রামরত।
সময় বইছে আমার শিরায় পুনরাবৃত্তি
করছে সেই অপরিবর্তনীয় রক্তের কণিকা।
নিরাসক্ত প্রাচীরকে রুপান্তরিত করছে আলো
প্রতিবিম্বের ভৌতিক মঞ্চে।
একটি চোখের মাঝখানে আমি নিজেকে আবিস্কার করি
শূন্যদৃষ্টিতে দেখছি আমাকে।
মুহূর্ত ছড়িয়ে পড়ছে। স্থির,
আমি থাকি আর যাই: আমি বিরতি।
Between going and staying the day wavers
Between going and staying the day wavers,
in love with its own transparency.
The circular afternoon is now a bay
where the world in stillness rocks.
All is visible and all elusive,
all is near and can't be touched
Paper, book, pencil, glass,
rest in the shade of their names.
Time throbbing in my temples repeats
the same unchanging syllable of blood.
The light turns the indifferent wall
into a ghostly theater of reflections.
I find myself in the middle of an eye,
watching myself in its blank stare.
The moment scatters. Motionless,
I stay and go: I am a pause.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


