somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: মা

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্টমীর রাতের ঢাকা।
শহরের পূজামন্ডপগুলিতে ঝকঝকে উজ্জ্বল আলো। মন্ডপের ভিতরে-বাইরে ঝলমলে আলোর ভিতরে পূজারীদের ব্যাপক ভিড়, ঢাকের শব্দ, গুঞ্জন, ঘন্টার ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, স্ত্রোস্তপাঠ।
একটি মন্ডপের ভিতরের মঞ্চের ওপর দাঁড়িয়ে চন্দনা মজুমদার গাইছেন: ‘যাও পাখি বল তারে’ ... মঞ্চের সামনে কিশোরদের ফিলমি ধরনের উদ্দাম নাচ-অদূরে দাঁড়িয়ে থাকা কিশোরীরা হাসিমুখে দেখছে -আজ তারাও হাসিখুশি ।
... এবং মন্ডপের মঞ্চের ওপর দূর্গা মাকেও সহাস্য ও খুশিই মনে হয়। অপরুপ সৌন্দর্যে সেজে আছেন তিনি। দূর্গা মায়ের মূর্তির সামনে সদাব্যস্ত পুরোহিত আর প্রার্থনারত নতজানু ভক্তপূজারীদের দেখা যায় ।
বছরে একবারই আসেন মা- শরৎকালে।
মা এবার গজে চড়ে এসেছেন।
সে জন্যই কি দেশের মাটি সেদিন কেঁপে উঠেছিল?
সে যাইই হোক। সব মিলিয়ে এবারের পূজো জমে উঠেছে খুব । মায়ের ভক্তপূজারীরা ছাড়াও শহরের প্রতিটি মন্ডপে পূজা দেখতে অন্যান্য ধর্মের অনুসারীরাও এসেছে; এসেছে বিদেশিরাও। তারা সবাই কূমারী পূজার ইতিহাস অবহিত হয়ে কিঞ্চিত বিস্মিতও বটে।

প্রাচীন বৈদিকযুগে কন্যাসন্তানকে সৌভাগ্যের প্রতীক মনে করা হত, পরে অর্থনৈতিক দুর্যোগ ঘনিয়ে এলে কন্যাসন্তানকে অবহেলা করা শুরু হয়; কন্যাসন্তানের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়-এতে বৈদিক ধর্মগুরুরা ভারি চিন্তিত হয়ে পড়েন; কন্যাসন্তানের হারানো মর্যাদা প্রতিষ্ঠা করতেই বৈদিক ধর্মগুরুরা বৈদিকসমাজে কুমারীপূজার প্রচলন করেন ...

নারীর এই গৌরবময় ইতিহাস জেনেশুনে সবাই সন্তুষ্ট।
হ্যাঁ। সব মিলিয়ে এবারের পূজো জমে উঠেছে খুব । এবং সরকারি প্রশাসনও শান্তিশৃঙ্খলা রক্ষায় খুব হুঁশিয়ার। সপ্তমীর দিন শহরের একটি অভিজাত পূজামন্ডপে আর্জেস গ্রেনেড সদৃশ কী এক বস্তু পাওয়া গেছে। তার পরপরই পূজারীদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে । রাজধানীর বাইরের কোনও একটি জেলার পূজামন্ডপেও নাকি অনুরুপ আশঙ্কাজনক ঘটনা ঘটেছে।
এসব কারণেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় নড়েচড়ে বসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কঠোর নির্দেশে সপ্তমীর রাত থেকেই শহরজুড়ে পুলিশ ও র‌্যাবের যৌথ টহল জোরদার করা হয়েছে। শহরের এখান-ওখান থেকে চোর-ছ্যাচ্ছোর, মাস্তান, ছিনতাইকারী, চাঁদাবাজ ও নেশারুদের ধরে ধরে তারা ভ্যানে তুলছে-তারপর চালান করে দিচ্ছে জেলহাজতে। পুলিশের ইনফর্মারের কাছে নাকি পাকা খবর আছে: শহরের আবাসিক হোটেলগুলি নাকি ইদানিং সন্ত্রাসীদের গোপন আস্তানা হয়ে উঠেছে।
সুতরাং, শহরের আবাসিক হোটেলগুলিতে পুলিশ ও র‌্যাব একসঙ্গে রেইড দিল ।
জোসনা । রেইড চলাকালীন খদ্দেরসহ ধরা পড়ল।
রাত দশটার পর তেইশ বছর বয়েসি কালো রঙের ছিপছিপে ওই মেয়েটি কাকরাইলের কাছে একটি আবাসিক হোটেলে চলে এসেছিল। এমনিতেই সপ্তাহে তিন/চারবার ওকে আসতে হয় হোটেল ড্রিম লাইটে। তবে আজ টাকার খুব দরকার ছিল- দু-মাসের বাড়ি ভাড় বাকি। তা ছাড়া, জোছনার আট বছরের মেয়েটারও খুব জ্বর।
এখন মুখ ঢেকে হোটেলের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে জোছনা তার বুকের ভিতরে ভীষণ তোলাপাড় টের পায়। কবে ছাড়া পাবে কে জানে। খালি মেয়েটার মুখটা ভাসছে। সারা শরীর ভীষন কাঁপছে তার ... শরীর ঘেমেও গেছে। বাঁ হাতের কবজির কাছে ভিজে আছে ... জ্বলে যাচ্ছে...তখন একজন এস আই জোরে ঠেলা দিয়েছিল দরজার কাছে -না দিলেও পারত ... কবজির কাছে ছিলে গেছে ...রক্ত পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। কেমন অবশ বোধ করছে তেইশ বছর বয়েসি কালো রঙের ছিপছিপে মেয়েটি।
পুলিশের ভ্যানটা চলছে।
রাতের শহরের রাস্তা প্রায় ফাঁকা।
পুলিশভ্যানে অন্যান্য মেয়ে আর খদ্দেরদের পাশে চাপাচাপি করে বসে আছে জোছনা।
বাড়ির কথা ভাবছে। রামপুরার দিকে থাকে জোছনা। আগামী কালের মধ্যে বাড়িভাড়া পরিশোধ না-করলে বাড়িওলা জোর করে তাড়িয়ে দেবে বলেছে। কাল তো ফিরতে পারব না। ... জ্বরের ঘোরে পড়ে থাকা একটি আট বছরের মেয়েকে কি লোকটা তাড়িয়ে দেবে?
জোছনা অবশ বোধ করে ...
একটি পূজা মন্ডপের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতরের গানবাজনা ও হুল্লোড় কানে এল জোসনার-যেখানে একটি মঞ্চের ওপর অপরুপ হয়ে সেজে রয়েছেন দেবী দূর্গা । জোছনা হয়তো জানে না-আজ কুমারী পূজা। অন্য কোনও সময়ে হয়তো জোছনাও কুমারী পূজার ইতিহাস নিয়ে কৌতূহলী হয়ে উঠত -কিন্তু, এখন ...এই মুহূর্তে কেবলই একা ঘরে জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে থাকা মেয়েটির কথাই মনে পড়ছে তার ।
মা বলেই হয়তো!


১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×