somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা থেকে গান: অপলাপ

৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ রাত জাগে চোখের গভীরে
দেওয়ালে কার ছায়া কাঁপে
যদিও এই রাত এক প্রবল প্রতিপক্ষ
তোমার অপসৃত মুখে ওঠে ঢেউ

জানালার আলো ছেড়ে ঘরে যাও
ওখানে অন্ধকারে মুখ লুকাও
বিক্ষত বুকে কারও স্পর্শ পাবে বলে ...

গভীর অন্ধকার থেকে এসে
তোমার আলোকিত ঘরে
তোমাকে পাইনি বলে চলে যাচ্ছি
আরও গভীর আঁধারে ...

জানালার আলো ছেড়ে ঘরে যাও
ওখানে অন্ধকারে মুখ লুকাও
বিক্ষত বুকে কারও স্পর্শ পাবে বলে ...

এই কবিতার শিরোনাম: অপলাপ। অপলাপ মানে, মিথ্যা ভাষণ। এই কবিতার শিরোনাম অপলাপ কেন? মানে এই কবিতার শিরোনাম কেন মিথ্যা ভাষণ? কবিতার শিরোনাম এই কারণে মিথ্যা ভাষণ যে ...তবে এটুকু বলতে পারি:

গভীর অন্ধকার থেকে এসে
তোমার আলোকিত ঘরে
তোমাকে পাইনি বলে চলে যাচ্ছি
আরও গভীর আঁধারে ...

এই কথাগুলি রবীন্দ্রনাথের একটি বাণীর বিকল্প রুপ বলা যায়:

কেন বাণী তব নাহি শুনি নাথ হে
অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকালে ফেলিলে ...

অপলাপ কবিতাটি বা গানটি প্রেমের বা বিরহের নয়। তীব্র এক "ম্যাটাফিজিকাল এংজাইটি" থেকে লিখেছি -যে কারণে কথাগুলি ক্রোধের ...তার কারণ ... কেন বাণী তব নাহি শুনি নাথ হে/অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকালে ফেলিলে ...জগতে বেঁচে থেকে জগতের জগৎকর্তাকে না দেখে না চেনা একটি মিথ্যে ভাষণ নয় কি?




কবিতাটি গানে উর্ত্তীণ করল জন। কবিতার থিম নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়নি। এখানেই আশ্চর্য হতে হয়। সিনিয়ার বলে আমি ওকে দীর্ঘ অহেতুক দার্শনিক লেকচার দিইনি। জন যা বোঝার বুঝে গেছিল ...


প্রচন্ড ক্রোধ টের পেলাম কম্পোজিশনে। বিস্ময়কর সৃজনশীলতাও টের পেলাম মিউজিক্যাল কম্পোজিশনে; টের পেলাম গানের পৃথিবীতে খুলে দিচ্ছে নতুন এক পথ ...


অডিও লিঙ্ক

http://www.mediafire.com/?dzzonjjtkju


ঠিক সেভাবে অপলাপ এর মিউজিক ভিডিও আজও হয়নি, তবে ব্ল্যাক এর একজন ফ্যান (তানভীর) চমৎকার একটি কাজ করেছে অপলাপ নিয়ে ...



উৎসর্গ: হাসান মাহাবুব।

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×