somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের কমিটি ঘোষণা

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও উপ-কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও নূহ-উল-আলম লেনিন। সভাপতিমণ্ডলী সদস্য থেকে বাদ পড়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও ইউসুফ হোসেন হুমায়ুন। এই তিনজনকে রাখা রাখা হয়েছে দলের উপদেষ্টা পরিষদে।
আজ বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন। কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর দুটি এবং পরিবেশ ও বন-বিষয়ক সম্পাদকের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান সৈয়দ আশরাফ। খবর বাসসের।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দলের ৭৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তমবারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং সৈয়দ আশরাফুল ইসলাম দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে দলের সভাপতি শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।
পূর্ণাঙ্গ কমিটি : সভাপতি—শেখ হাসিনা; সভাপতিমণ্ডলীর সদস্য—সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, নূহ-উল আলম লেনিন; সাধারণ সম্পাদক—সৈয়দ আশরাফুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক—মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক; অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক— আ হ ম মুস্তফা কামাল; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক—শিরীন শারমিন চৌধুরী; আইনবিষয়ক সম্পাদক—আবদুল মতিন খসরু; কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক—আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক—আফজাল হোসেন; ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক—ফরিদুন্নাহার লাইলী; দপ্তর সম্পাদক আবদুল মান্নান; ধর্মবিষয়ক সম্পাদক—শেখ মোহাম্মদ আবদুল্ল¬াহ; প্রচার ও প্রকাশনা সম্পাদক—হাছান মাহমুদ; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক—ইয়াফেস ওসমান; মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক—এ বি তাজুল ইসলাম; যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক—দেওয়ান শফিউল আরেফিন টুটুল; শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক—নুরুল ইসলাম নাহিদ; শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক—মুহাম্মদ ফারুক খান; শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক—হাবিবুর রহমান সিরাজ; সংস্কৃতিবিষয়ক সম্পাদক—আসাদুজ্জামান নূর; স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু।
সাংগঠনিক সম্পাদক: আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী। উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও প্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
কার্যনির্বাহী কমিটির সদস্য: আবুল হাসনাত আবদুল্ল¬াহ, মতিউর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী, সিমিন হোসেন রিমি, খায়রুজ্জামান লিটন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সুভাষ বোস, বেগম মন্নুজান সুফিয়ান, একেএম রহমত উল¬াহ, ফজলে রাব্বী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, আবদুল মান্নান, মোস্তফা ফারুখ মোহাম্মদ, আবদুর রহমান, আকতারুজ্জামান, মমতাজ উদ্দিন মেহেদী, রবিউল মোক্তাদির চৌধুরী, আলাউদ্দিন নাসিম, মীর্জা আজম, আবদুস সোবহান গেলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক শামীম, নসরুল হামিদ ও জোনায়েদ আহমেদ পলক।
উপদেষ্টা পরিষদ : এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল জলিল, মো. ইসহাক মিঞা, ইউসুফ হোসেন হুমায়ূন, রাজিউদ্দিন আহমেদ রাজু, মহীউদ্দীন খান আলমগীর, কে এম সফিউল্লাহ, মো. রহমত আলী, আবদুল খালেক, আবদুল মান্নান, কাজী আকরাম উদ্দীন, এস এম নুরুন্নবী, এইচ টি ইমাম, মসিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, সৈয়দ রেজাউর রহমান, অনুপম সেন, হামিদা বানু, আবু নসর, হোসেন মনসুর, সুলতানা শফি, ফকরুল ইসলাম মুন্সী, তোফাজ্জেল হোসেন মুকুল, জমির, গোলাম মওলা, মীর্জা জলিল, প্রণব কুমার বড়ুয়া, হাফিজ মলিক, শিরিল শিকদার।
সংসদীয় বোর্ড: শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্লাহ, মো. আবদুল জলিল, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×