আমার নির্বাচনী ঘুম
মানুষজন ত্যাড়া ব্যাকা লাইন ধরে দাড়িয়ে আছে। দূর থেকে নির্বাচন কেন্দ্রকে কেমন যেন লংগরখানা লাগছে। মনে হচ্ছে রিলিফের ত্রাণ দেওয়া হচ্ছে। নাগরিক অধিকার নিয়ে আমার তেমন কোন মাথা ব্যথা নেই। চুরি যেহেতু করিনা, সেহেতু এখনো পুরোপুরি দেশের আদর্শ নাগরিক হয়ে উঠতে পারি নাই। গরীবের এই অক্ষমতা মার্জনীয়।
ধর্মভীরু হিসেবে আমার যথেষ্ঠ সুনাম রয়েছে। নামাজ কালাম কোন সময় করে মাথায় হিন্দুদের মতন কালো রংয়ের তিলক পার্মানেন্টলি লাগিয়ে ফেলেছি অনেক দিন আগে থেকে। তবুও কেন জানি, জমাতরে সহ্য হয়না। ইসলামকে বাপ দাদার সম্পত্তি মনে করে। যেকোন কারণেই হোক, এরা কোন সময়ই যুদ্ধপরাধীর বিপক্ষে কিছুই বলে না। তাদের কোন সময়ই যুদ্ধের বিচার চাইতে দেখলাম না। অগণিত মানুষ হত্যা বা মাবোনদের সম্মানের দাম এদের কাছে মনে হয় নাই। আরো আছে,
রাজবাড়ীর পাংশা কলেজ ছাত্রাবাসে বিস্ফোরণ
এদিকে, বিএনপি'র লোকজন কালকে থেকেই চট্টগ্রামে টাকা বিলানো শুরু করছে। তাছাড়া আরো চুরি চামারি নির্বাচনের আগে থেকেই শুরু। নির্বাচনের পরে যে কি করবে?
চারদল প্রার্থীর আত্মীয়র গাড়ি থেকে ৪১ লাখ টাকা উদ্ধার
চারদলের পক্ষে টাকা বিলির অভিযোগ, ৬ জেলায় গ্রেপ্তার ১৫
টাঙ্গাইলে প্রিজাইডিং কর্মকর্তা আটক
চৌমুহনীতে টাকাসহ বুলুর তিন সমর্থক আটক
নেত্রকোনায় চারদলীয় প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণকালে আটক এক
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অপর পক্ষে, আঃ লীগের কথা বার্তা কেমন যেন টাইপ। সঠিক কোন নির্ধারণ পাই না। যদিও রাজনীতি বুঝি না, তবে এটা বুঝি রাজনীতিতে নতুন জেনেরেশনের কাউকে দরকার।
একবার মনে করলাম, 'না' ভোট বোধ হয় সবচেয়ে বুদ্ধিমানের উপায়। কিন্তু, এখন দেখি অন্য উপায়। আমাদের সিটে বেশিরভাগ মানুষই অল্পশিক্ষিত/ অর্ধশিক্ষিত ও নিরক্ষর টাইপের নিরীহ মানুষ। এরা রাজনৈতিক নেতাদের থুথু উঠানো ভাষনে এখনো আন্দোলিত হয়। এই জাতীয় মানুষ দুটি জিনিস, বুঝুক বা না বুঝুক, কখনো পরিবর্তন করবে না। ক। ধর্ম ও খ। রাজনীতি। তার মানে ৫০% এর বেশি না ভোট উঠা সম্ভব নয়। উঠলেও এই একই নেতা যে আবার দাড়াবে না, তার কোন গ্যারান্টি নাই। তার মানে, এদিকেও ধরা।
দূর! বেশি ভেবে কাজ নেই। আরেকবার ঘুমানো যাক। দুপুরের দিকে ভীড় কমলে ভোটে যাওয়া যাবে। তবে, কোন যুদ্ধপরাধী দোষে দুষ্ট এমন কাউকে না। দেশ ও শহীদদের সাথে বেঈমানি করতে পারবো না।
পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়
"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)
গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।
বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যত স্বপ্ন।
পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)

ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন
জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!
স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।

আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পতনের অপেক্ষায়...

(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)
আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।