মহাকাশে কত তারা?
১৮ ই জুন, ২০১১ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারাদের সংখ্যা গণনা করা ক্ষমতার বাইরে। দুরবীন চোখে দিয়েও মানুষ এ পর্যন্ত মোটে ১০ কোটি তারকা দেখেছে। তারপর আর চোখে দেখা যায় না। দুরবীন ক্যামেরা লাগিয়ে ১০০ কোটি তারার ছবি তোলা হয়েছে। তারও ওধারে কত হাজার হাজার কোটি তারকা আছে। খালি চোখে আমরা সবসুদ্ধ প্রায় ছয়শ হাজার তারা দেখতে পাই। তাও আবার একসঙ্গে অতগুলো নয়। আকাশের যতটা আমরা একসঙ্গে দেখতে পাই, ততটাতে মোটামুটি ২৫০০ কি বড় জোর ৩০০০ তারকা দেখা যায়। তারাদের মধ্যে এ পর্যন্ত ২৫০০০ তারা দেখা গিয়েছে, যারা একা নয়। তাদের একটি বা তার বেশি সাথি আছে। কিন্তু আমরা সবকটিকে মিলিয়ে একটি তারাই দেখতে পাই। এই জোড়া তারকা বা যুগ্ম তারকার মধ্যে এমন অনেক আছে, যাদের মধ্যে একজন সাথি ঘুরতে ঘুরতে অপর তারাটির সামনে এসে পড়ে, আর আমরা ওই আড়ালের তারাটির আলো সবটা দেখতে পাই না। তারকার সামনের সাথি ঘুরতে ঘুরতে সরে গেলে আবার দুজনকার আলো আগেরকার মতো উজ্জ্বল হয়ে যায়। এরকম যাদের হয়, তাদের বলে অস্থির তারকা। অন্য যেসব তারকা আছে, তাদের আলো কমে বাড়ে না, তাদের স্থির তারকা বলা হয়। স্থির মানে আলোটা স্থির, তারাটা কিন্তু চলতেই থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন