সূরা আহযাবে মহানবী স. কে উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা বলেছেন-লোকেরা আপনাকে কিয়ামাত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, এর জ্ঞান একমান আল্লাহর নিকটেই। আপনি কি করে জানবেন যে কিয়ামাত নিকটেই?
তবে কিয়ামাতের নিদির্ষ্ট কোন দিন ক্ষণ জানা না গেলেও কেয়ামাত সংঘটিত হওয়ায় পূর্বের সময়কার কিছু নিদর্শন মহানবীর স. হাদীসের মাধ্যমে জানা যায়। যেমন সহীহ বুখারীতে হযরত আনাস রা. থেকে বর্ণিত হয়েছে, মহানবী স. বলেন, কিয়ামাতের নির্দশণ হলো, ১.ইলম (সত্য জ্ঞান) উঠে যাবে, অর্থত, জ্ঞানী ব্যক্তিদের তুলি নেবার মাধ্যমে ইলম উঠে যাবে। ২. অজ্ঞতা প্রবল আকার ধারণ করবে। অর্থত, মূর্খরা হবে সমাজের কর্তা। (এখানে মূর্খ বলতে যাদের কাছে কোরানের জ্ঞান নেই, তাদেরকে বুঝানো হয়েছে।) ৩. মদপান বেড়ে যাবে। অর্থত, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্ন দেয়াহবে। ৪. যেনা- ব্যভিচার বেড়ে যাবে। অর্থত, উপরোক্ত কারনে মানুষের মাঝে আল্লাহর ভয় উঠে যাবে। ফলে তারা নারী উত্তোক্তা, ধর্ষণকারী, অশ্লীল পর্ণদ্রষ্টা ও নাফারমানী কাজে নি:সংকোচে নুইযে পড়বে।
হযরত উমার রা. বলেন, মহানবী স. বলেছেন, গায়েবের চাবি ৫টি, অত:পর তিনি নিম্নোক্ত আয়োতটি পাঠ করেন, আল্লাহর নিকট আছে কিয়ামতের ইলম আর তিনিই প্রেরণ করেন মেঘবৃষ্টি" সহীহ বুখারী।
এছাড়াও মহানবী স, ৭২টি ফেতনার কথা উল্লেখ করেছেন, যেগুলি কেয়ামাতের নির্দশন বলে মনে করা হয়, ১. সাধারণ মানুষ নামাজ বরবাদ তথা পরিত্যাগ করা শুরু করবে। ২. আমানতের খেয়ানত করবে। ৩. সুদ খাওযা বেড়ে যাবে। ৪. সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য তথা হালাল মনে করবে। অর্থত, মিথ্যা বলার প্রতিযোগীতা করবে। ৫. সাধারণ বিষয়াদি নিয়ে রক্তারক্তি করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



