somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএইচ মাহিনী
আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

নিজের পাসপোর্ট নিজেই করুন : অনলাইনে পাসপোর্ট করতে আপনাকে যা করতে হবে-মো: বিল্লাল হোসেন মাহিনী

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম ধাপ

* অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার জন্য প্রথমে যেতে হবে http://www.dip.gov.bd এই ঠিকানায়।

* হোম পেইজের ডান পাশে Service বক্সে Apply online for mrp এই অংশে ক্লিক করার পর পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে। Continue to online enrollment ট্যাবে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফরমটি আসবে। এই ফরমে যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে।

তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery Type-এর নিচে Supporting Document নামে যে আলাদা একটি বক্স রয়েছে। সাধারণ নাগরিক সেটি পূরণ করবে না। সরকারি কর্মকর্তা, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের এটি পূরণ করতে হয়।

* Passport Type অংশে সাধারণ নাগরিকদের জন্য ordinary সিলেক্ট করতে হবে।

* Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে Regular এবং ১৫ দিনের জন্য হলে Express সিলেক্ট করতে হবে।

দ্বিতীয় ধাপ

* একই ঠিকানায় আর একটি নতুন ফরম আসবে। এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের জন্য ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়।

* আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

* আবেদনপত্রটি ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।

* পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।

* আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।

* এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন।

* টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।

* জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে।

* ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।

* এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।

* এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাকে একটি আলাদা ডকুমেন্ট দেবে। পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।

* আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সংগ্রহ করার সময় নিজে না থাকলেও চলবে।

* সাদা কাপড় পরে ছবি তোলা যাবে না।
অনলাইনে পাসপোর্ট চেকিং

নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন কি না তা অনলাইনে জানতে পারবেন।
সুতরাং দালালের খপ্পরে না পড়ে নিজেই নিজের পাসপোর্ট করুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×