মুক্তিযুদ্ধের পক্ষের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে তারা হয়তো এবার যুদ্ধাপরাধী ব্যক্তি ও দলের বিরুদ্ধে করা মামলার বিচার দেখে যেতে পারবেন। কিন্তু আসলে হচ্ছে কী? সরকার কী তবে বিষয়টি জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। সরকারের খোদ আইনমন্ত্রীর কথায় তো তারই আভাস পাওয়া গেল। গতকাল আইনমন্ত্রী বললেন-'আজ জামায়াতের বিরুদ্ধে মামলা হবে, কাল আইন পরিবর্তন করা হবে, আমি এর পক্ষে নই। আমাকে সারা পৃথিবীতে ব্যাখ্যা দিতে হচ্ছে কাদের মোল্লার ব্যাপারে। কোনো বিষয়ে কেউ প্রশ্ন তুলুক, আমি তা চাই না।' তিনি আরো জানিয়েছেন-'১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত সংগঠন জামায়াতে ইসলামীর বিচার করা এখনই সম্ভব নয়, কারণ যে আইনের অধীনে সংগঠনটির বিচার হওয়ার কথা রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধিগুলো জামায়াতের বিচারের জন্য যথেষ্ট নয়।' তবে ড. জাফর ইকবাল স্যারসহ বিশিষ্ট জনেরা জানিয়েছেন, আইনমন্ত্রীর এই বক্তব্য সঠিক নয়। তবে মন্ত্রী তাদের কথার জবাবে বলেছেন-'এখনো জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত একটি মামলা আদালতে ঝুলে আছে এবং মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের বিচারের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে বলে। এখন যদি সংগঠন হিসেবেও জামায়াতের বিরুদ্ধে বিচারকার্য শুরু হয় তাহলে বিচারাধীন মামলাগুলোর বিচারকার্যে নানারকম দ্বিধা-বিভক্তি ও অসঙ্গতি সৃষ্টি হতে পারে।' উনার এ বক্তব্যে দেশের সাধারণ মানুষের মধ্যে সরকার ও আ'লীগ সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমাদের দাবী দ্রুত সরকার তাদের অবস্থান পরিষ্কার করে জনগণের সামনে উপস্থাপন করুক। না হলে মানুষ বুঝে ফেলবে তাদের মতলব সম্পর্কে। তারা আসলে জামাতের বিচার নয়, বরং এটাকে দীর্ঘায়িত করে রাজনৈতিক ফায়দা লুটাই তাদের উদ্দেশ্য।
বিচারের নামে সময়ক্ষেপন: উদ্দেশ্য কী?--B H Mahini
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।