somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএইচ মাহিনী
আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

আইপিএল জিতলো সাকিব-শাহরুখের কলকাতা

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি এইচ মাহিনী : আইপিএল এর সপ্তম আসরের শিরোপা জিতেছে সাকিব-শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। গতকাল রবিবার ব্যাঙ্গালোর চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তেজনাকর ফাইনালে তারা ৩ উইকেট প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে পরাজিত করে। এ জয় যেন কলকাতার নয়, বাংলাদেশের। বাংলার দামাল ছেলে সাকিবের।
টসে জিতে কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর প্রথমে পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋদ্ধিমান সাহা। ৫৫ বলে তিনি ১১৫ রানে অপরাজিত থাকেন। এ রান করতে ১০টি চার ও ৮টি ছক্কা হাঁকান। এ ছাড়া ভোহরা ৬৭ রান করেন। বল হাতে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন সাকিব আল হাসান। তিনি ৪ ওভার বল করে ২৬ রান দিয়েছেন। তবে কোনো উইকেট পাননি তিনি। কলকাতার অন্য বোলারদের মধ্যে চাওলা ২টি এবং যাদব ও সুনীল নারিন একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারিয়ে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। এরপর গৌতম গম্ভীর ও পান্ডের ব্যাটে বিপর্যয় কাটিয়ে ওঠে তারা। যদিও বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি গম্ভীর। ব্যক্তিগত ২১ রানে ফিরতে হয় তাকে। এরপর ইউসুফ পাঠানকে সাথে নিয়ে চেষ্টা করেন পান্ডে। কিন্তু পান্ডেকেও বেশী সময় সমর্থন দিতে পারেননি পাঠান। অবশ্য আউট হওয়ার আগে ২২ বলে ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। এরপর সকিবকে নিয়ে চেষ্টা করলেও দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ১২ রানেই বিদায় নেন তিনি। পান্ডে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করেন। ৫০ বলে ৭টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। ৫ বলে চাওলা করেন ১৩ রান, আর তিন বলে বাকী থাকতেই লীগ সেরার গৌরব অর্জন করে সাকিবের দল।
পাঞ্জাবের পক্ষে কারভন সিং ৪টি ও জনসন ২টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হয়েছেন নাইট রাইডার্সের মনীষ পান্ডে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×