somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেল টেকনোলজীতে ক্যারিয়ার-বি এইচ মাহিনী

১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন একটা সময় ছিল যখন পেশা বলতে গতানুগতিক ও সু-নির্দিষ্ট কিছু চাকরিকে বোঝানো হতো। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক বা সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ইত্যাদি। দিন দিন এ ধারণার পরিবর্তন ঘটছে। এখন পেশা কোন নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। হাজারো পেশা ও চাকরির চটকদার অফার আসছে বিভিন্ন সরকারি বে-সরকারী বা মাল্টিন্যাশনাল কোম্পানী থেকে। এক সময় যে পেশাকে খুব ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখা হতো আধুনিকতার ছোঁয়া পেয়ে আজ তা হয়ে উঠেছে আর্কষণীয় ও দামী।
মেডিকেল এ্যসিস্টেন্ট : এক সময় মানুষ মেডিকেল সায়েন্স বলতে শুধু এমবিবিএস বা বিডিএস (ডেন্টাল) কেই জানতো। আজকের দিনে সেই পুরাতন ধারণা ও চিন্তার পরিবর্তন ঘটেছে। শুনে অবাক হবেন, একজন এমবিবিএস বা বিডিএস সার্জনের জন্য ২-৩ জন মেডিকেল এ্যসিস্টেন্ট দরকার হয়।
কোথায় করবেন মেডিকেল টেকনোলজী : সরকারী নার্সি কলেজ ও বেসরকারী ম্যাটস্ থেকে ডিপ্লোমা করতে পারেন তবে তার জন্য দরকার হবে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ। তবে মজার ব্যাপার হলো দেশে সরকারী নার্সি ও ম্যাটস্রে পাশাপাশি বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে অসংখ্য মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ভর্তির জন্য সায়েন্স বাধ্যতামূলক নয়। যে কোন গ্রুপে শুধুমাত্র এসএসসি বা সমমান পাশ শিক্ষার্থী এসকল ডিপ্লোমা কোর্স করে স্বাবলম্বী হতে পারে। ৪ বছর মেয়াদী এসব কোর্সের মধ্যে রয়েছে - ডিপ্লোমা ইন প্যাথলজি (ল্যবরেটরি), ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন ডেন্টাল, ডিপ্লোমা ইন নার্সি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ও রেডিওলজী। এসব কোর্স শেষ করে মেডিকেল এ্যসিস্টেন্ট হিসেবে ক্যারিয়ার গড়া যায়। অপর দিকে চাকুরি ছাড়াও ইচ্ছা করলে নিজেই একটি প্যাথলজী, ডেন্টাল কেয়ার সেন্টার বা ফার্মেসী করে স্বাবলম্বী হওয়া যায়। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের পাশাপাশি কারিগরি বোর্ডের অধীনে রয়েছে এক বছর মেয়াদী কোর্সও। উপরোক্ত প্রতিটি বিষয়ে এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্সও রয়েছে। এসকল কোর্স শেষে অনায়েসে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। চাররির পেছনে ঘুরে না বেড়িয়ে এসএসসি’র পর ৪ বছর বা এক বছর মেয়াদী এসব কোর্স করে রাখলে দেখবেন চাকরিই আপনার পিছনে ঘুরছে। শুধু কারিগরি বোর্ডই নয়, বরং সরকার অনুমোদিত বাংলাদেশ টেকনোলজী ফাউন্ডেশন (বিটিএফ)-এর অধীনেও রয়েছে এসকল কোর্স। ভর্তির যোগ্যতা যে কোন সালে এসএসসি বা সমমান পাশ। বিটিএফের অধীনে পরিচালিত কোর্স সমূহ হলো-ডিপ্লোমা ইন নার্সি টেকনোলজী, ডিপ্লোমা ইন মেডিকেলফ্যাকাল্টি(ডিএমএফ), ডিপ্লোমা ইন মেডিকেল এ্যসিস্টেন্ট(ডিএমএ), এলএমএএফপি (পল্লী চিকিৎসক) ও এলভিপি (পশু চিকিৎসা)। এছাড়াও কারিগরি বোর্ডের অধীনে রয়েছে, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক (ডিএইচএমএস), রয়েছে ২ বছর মেয়াদী এলএইএমপি ও এক বছর মেয়াদী এইচটিএল কোর্স। এ্যালোপ্যথিক বা হোমিও যে কোন বিষয়ে মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য রয়েছে চাকরির বিশাল ক্ষেত্র। অথচ আমরা ক’জনই বা এ খবর রাখি। দেশের সব জেলা শহরেই রয়েছে এসকল ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করার সুযোগ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×