somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চৈত্র পূর্ণিমায় বসছে মেলা খ্রি. ১৫ শতাব্দীর অভয়নগরের প্রাচীন ঐতিহ্য বাশুয়াড়ী খানজাহান আলী দিঘি

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বি.এইচ.মাহিনী

ইসলামে ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মের আগমন ঘটে হিজরি ২য় শতক তথা সপ্তম খ্রিষ্টব্দে। তবে কোনো কোনো ঐতিহাসিক রাসুলের যুগেই ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলামের আগমন বলে ধারণা করেছেন। এসময় থেকে ইসলামের খেদমতে যারাই এ ভূখন্ডে আগমন করেছেন তাঁরা সবাই তাদের কিছু অলৌকিক নিদর্শন রেখে গেছেন ভবিষৎ প্রজন্মের জন্যে। তেমনি একটি নিদর্শন হলো অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ির পীর খানজাহান আলীর দীঘি। এ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাশুয়াড়ী খানজাহান আলী দিঘি অন্যতম। প্রতি বছরের ন্যায় এবারও চৈত্র পূর্ণিমায় বসছে সেখানে বাৎসরিক মেলা। চলতি সপ্তাহের বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে সপ্তাহ ব্যাপি। মেলায় সমাগম ঘটবে আশেপাশের কয়েকটি জেলার মানুষের। ইতিহাস নন্দিত জননায়ক ও কামেল দরবেশ খানজাহান আলী জৌনপুর হতে যশোর আসেন। তিনি পায়গ্রাম কসবা হতে দলবল নিয়ে রাস্তা, দীঘি ও মসজিদ নির্মাণ করতে করতে পূর্বাভিমুখে অগ্রসর হতে থাকেন। কিছুদূর আসার পর ভৈরব পার হয়ে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে বিশ্রামের জন্য আস্তানা ফেলেন। খানজাহান আলীর বিশ্রামেরও একটি উদ্দেশ্য থাকত। তার বিশ্রাম মানে দীঘি, রাস্তা ও মসজিদ ও নগর। যেখানে তিনি বিশ্রাম নিয়েছেন সে স্থান হয়ে উঠেছে ঐশ্বর্যময়। বাশুয়াড়ীতে তিনি উচু পাড় সম্বলিত ২৭৫ গজ দৈর্ঘ্য ও ২২৫ জগ প্রস্থের আয়তনে একটি বিশাল দীঘি খনন করেন। পাড়সহ দীঘির আয়তন প্রায় ৭০ বিঘা। দীঘির চর্তুপার্শ্বে পাড়ের উপর রোপন করেন প্রচুর বৃক্ষ। স্থাপন করেন ঘাট। দীঘির পশ্চিম পাড়ে রয়েছে ঈদের জামায়াতের জন্য সুউচ্চ মিনার সম্বলিত ‘ঈদগাহ’। কথিত আছে, তিনি একদিন একরাতের মধ্যে এ বিশাল দীঘি খনন করেন। পঞ্চাশ হাজার লোক দীঘিখননে অংশ নিয়েছিলেন। প্রতিবছর চৈত্রপূর্ণিমায় দীঘির চার পাশে বিশাল মেলা বসে। হাজার হাজার মানুষ পূণ্য অর্জনের জন্য এ দীঘিতে সমবেত হন।শুধু মুসলমান নয় বরং বিভিন্ন ধর্মের লোকজন খানজাহান আলীর উদ্দেশ্যে দীঘীতে মানতের মোরগ-মুরগী, কবুতর, হাঁস, দুধ ইত্যাদি নিক্ষেপ করেন। কিছু লোক ছেড়ে দেয়া মোরগ-মুরগী, ও কবুতর ধরার জন্য পানিতে নেমে সচকিত হয়ে থাকে। মেলা ছাড়াও প্রতিদিন খানজাহান পীরের নামে শত শত লোক শিরনি মানত করেন। জনশ্রুতি, পুকুরে প্রধান ঘাটে একটি পাথর ছিল। ভৈরব নদীর ¯্রােত-উজানের বিপরীত দিক হতে পাথরটি ভেসে এসেছিল। পাথরের ওজন ছিল ষাটমন। যে কেউ খাস দিলে হাত দিলে পাথরটি শোলার মতো হালকা হয়ে হাতে চলে আসত। কিন্তু বদ অন্তরে এক হাজার লোকও পাথরটি সামান্যও নড়াতে পারতো না। শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ শাহ্জাহান মুন্সী জানান, একসময় পাথরটি ছিল এখন নেই। মানুষের পাপাচার সহ্য করতে না পেরে পাথরটি আত্ম গোপন করেছে। দীঘির পাড় বৃক্ষময় প্রকৃতি ও নীল সলিলের স্বচ্ছ পরিস্ফুটন অবাক করে দেয় প্রান আর মন। এখানে প্রতি বছরের ন্যায় এবারো বসছে ঐতিহ্যবাহী দীঘির মেলা। মেলার নিরাপত্তা নিয়ে কথা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাশুয়াড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, এবারের মেলাকে ঘিরে বাশুয়াড়ি দীঘির পাড় ও আশেপাশের এলাকায় শতভাগ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×