বি.এইচ.মাহিনী : আবহমান কাল ধরে আমাদের গ্রামাঞ্চলের প্রায় পঁচাশিভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি পেশায় জড়িত। কৃষি কাজের মাধ্যমে নির্বাহ হয় তাদের জীবন-জিবিকা। সভ্যতার ক্রম-বিকাশের ফলে যান্ত্রিক প্রযুক্তির এ যুগে কৃষিতেও এসেছে আমূল পরিবর্তন। বিলুপ্ত হয়েছে কৃষিতে ব্যবহৃত বহু প্রচীন উপকরণ। তন্মধ্যে উল্লেখযোগ্য কৃষকের ধানের গোলা ছাড়াও রয়েছে প্রাচীন চাষাবাদের জন্য ব্যবহৃত লাঙ্গল-জোয়াল, আচড়া-নিড়ানি, মাথার টোপর এমনকি কৃষকের হালের গরুর দেখা পাওয়াও ভার। আগেকার দিনে প্রতিটি কৃষি পরিবারেই ছিল একটি করে ধানের গোলা। যেটা আজ বিলুপ্ত প্রায়। কৃষকেরা তাদের সারা বছরের খাবারের জন্য প্রয়োজনীয় ধান সংরক্ষণ করে রাখতো এসকল ধাণের গোলায়। কথিত ছিল যে, মাঠ ভরা ফসল আর গোলা ভরা ধান, কৃষকের মুখে হাসি গান আর গান। কিন্তু যান্ত্রিক প্রযুক্তির এ যুগে এসে কৃষকেরা বিভিন্ন ধরণের ফসল উৎপাদন করলেও নেই তাদের মুখে সেই হাসি। অনুসন্ধানে জানা যায়, তৎকালীন আমলে কৃষকেরা যে ধান উৎপাদন করতো তা দিয়ে তাদের পরিবারের ভরণ-পোষণ মেটানো সম্ভব হতো। কিন্তু বর্তমানে এসে তারা যে ফসল উৎপাদন করে তার সিংহভাগই চলে যায় উৎপাদন ব্যয়ে। ফলে মজুদ তো দূরের কথা তাদের বাৎসরিক ব্যয় মিটানোই অসম্ভব হয়ে পড়ে। ভৈরব উত্তর-পূর্বাঞ্চলের কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, তৎকালীন সময়ে বাজার ব্যবস্থার প্রসারতা তথা যাতায়াতের যথেষ্ট সুবিধা না থাকার কারণে তারা পর্যায়ক্রমে সারাবছর ধরে প্রয়োজন অনুযায়ী ধান বিক্রি করতো। তাই সংরক্ষণের প্রয়োজনে ধানের গোলার আবশ্যকতা ছিল। বর্তমানে বাজার ব্যবস্থা কৃষকের দ্বার প্রান্তে আসায় তারা ধান মজুদ না করে মাড়াইয়ের সাথে সাথে বিক্রি করে দেয়। তাছাড়া বেশিরভাগ ধানই ফসল উঠার সাথে সাথেই চলে যায় বিভিন্ন চাউলের আড়ৎ বা চাতানে। যার ফলে বিলুপ্তি হয়েছে ধানের গোলা। তাই একথা বলা চলে কৃষকের ধানের গোলা এখন শুধুই অতীতের স্মৃতি।
ধান থাকলেও নেই ধানের গোলা : বিলিন হতে চলেছে প্রাচীন বাংলার বহু কৃষি উপকরণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।