বাসচালক কেড়ে নিল চুয়েট শিক্ষকের প্রাণ: কাল মানববন্ধন
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বন্ধু ওবায়দুল হক গত ২ অক্টোবর রাতে বেপরোয়া গতির একটি বাসের চাপায় নিহত হয়েছেন। ওবায়েদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি তিন বছরের একটি কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
ওবায়েদের এই মৃত্যুকে আমরা দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে বেপরোয়া চালকদের হাতে নির্বিচারে সাধারন মানুষ নিহত হচ্ছেন। এ ধরনের ঘটনার সাম্প্রতিক শিকার বাংলাদেশের মেধাবী সন্তান তারেক মাসুদ এবং মিশুক মুনির। ওবায়দের মৃত্যুটি তারই ধারাবাহিকতা।
রাজপথে অদক্ষ এবং বেপরোয়া চালকদের এই নির্বিচার হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ১৫ অক্টোবর আমরা একটি মানব বন্ধনের কর্মসূচী পালন করবো। প্রথিতযশা শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই মানব বন্ধনে উপস্থিত থেকে আমাদের কর্মসূচীর সঙ্গে একাত্মতা জানাবেন বলে আমরা আশা করছি।
এই প্রতিবাদ কর্মসূচীতে সংহতি প্রকাশের জন্য ব্লগার বন্ধুদের অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
মানব বন্ধন কর্মসূচী
স্থান : জাতীয় প্রেসক্লাব
তারিখ : ১৫ অক্টোবর, শনিবার
গময় : বেলা ১১টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন