somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বর সমীপে--- :| :|

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন ঘুমায় পৃথিবী...
রাত্রির কোলে মাথা রেখে...
নির্ভেজাল স্বপ্ন হয়ে--
তখন আমি আসি ;
পরিশ্রান্ত পথিকের
পায়ের ক্লান্তি হয়ে !

আষাঢ় শেষে এইখানে যখন
শ্রাবনের আনাগোনা...
বিভ্রান্ত আকাশ যখন
বৃষ্টি ঝরায় বড্ড অদ্ভুতভাবে !
এক পশলা--দুই পশলা !
তারপর...আবার রোদ ঝরায়
সোনা রঙ ভরিয়ে দিয়ে !
আমি তখন অব্যক্ত চোখের
অপলক দৃষ্টি হই !

যখন চাতকের মত তৃষ্ণার্ত মনেরা আকাশে না পাওয়ার প্রশ্ন ছুড়ে দেয়!
নিজের অজান্তে !
কোনো কারন ছাড়াই যখন দৃষ্টি চলে যায়
আকাশের ঐ বিশাল দূরত্বের দিকে!
আমি তখন উত্তর হই
অনুচ্চারিত প্রশ্নের !
বৃষ্টির ছন্দপতনের
আর---
তৃষ্ণার্ত সবুজ ঘাসের তৃষ্ণার !

প্রবল ব্যস্ততা যখন কেড়ে নিয়ে যায়
সবকিছু...
সুখ-স্বস্তি-দুঃখ অথবা অভিমান !
ঘুর্ণমান পৃথিবীর আপেক্ষিক ঘুর্ণনের বেড়াজালে
যখন হারিয়ে যাই সবাই...
এই তুমি-আমি -আমরা !

তখন সব ঘুর্ণন-গতি-ত্বরন-মন্দন
এক নিমিষেই থামিয়ে দিয়ে;
আমি শ্রান্ত অভিমান হই...
অভিমানী কোনো গোপন হৃদয়ের কোল আলো করে দিয়ে!
হৃদয়ঙ্গম করা ছাড়া যেই অভিমান
স্পর্শ করা সম্ভব নয়...
এই পৃথিবীর কারো পক্ষে !

যখন হঠাৎ করেই থেমে যায় সময়!
নিজের চারপাশের!
কোনো শব্দ আর যখন শ্রবণ ঈন্দ্রিয় কে স্পর্শ
করতে পারে না!
নিজের নিশ্বাসের শব্দকেও যখন
বড্ড অচেনা লাগে!
তখন আমি স্পন্দন হই ...
প্রাণহীন প্রাণের!
ছন্দ হই...শব্দহীন পৃথিবীর!

যখন মন নামক অবস্তুটা বড্ড বেশী ভাবায়
কারন --অকারনে-ই
কোনো কিছুর বিনিময়ে আর তাকে
বুঝানো যায় না!
অবুঝ শিশুর মতো!
তখন আমি আমার অন্ধকার পৃথিবীর
অন্ধকার রাতের আকাশের
স্নিগ্ধ ছায়াপথ ধরে...
নিমগ্ন চিত্ত্বে ধুমকেতুর মতো
ছুটে যাই--

লক্ষ যোজন দুরত্বকে
অবুঝ শিশুর মতো --
নিমিষেই অতিক্রম করবো বলে--!!

তারপরঃ
ক্লান্ত-শ্রান্ত-দিশেহারা ধুমকেতুর মতো
হঠাৎ মুখ থুবড়ে পড়ি--
অজানা গ্রহের কোনো--নিষ্ঠুর ধারালো প্রাণহীন ভূতলে!
আমি রক্তাক্ত হই!
নিষ্ঠুরতার কড়াল গ্রাসে
ছিন্ন-ভিন্ন হই !

তারপরও...
শরীরের সবটুকু
শক্তি সঞ্চয় করে, সব ইচ্ছার সম্মিলন ঘটিয়ে---
অসহায় -নিঃস্ব -বড্ড একাকী এই আমি;
আমার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দুটি কোমল হাতে...
অচেনা -অন্ধকার ঐ ভূতল স্পর্শ করে
অন্ধকার উর্ধ্বলোকে দৃষ্টিপাত করি!

হাজারো নক্ষত্রের মাঝে
শুধু একবার তোমার মুখটি দেখবো বলে !
শুধু একবার তোমায় স্পর্শ করবো বলে !


তুমি আমায় দেখতে পাও কী
হে বিধাতা !

তুমি আমায় শুনতে পাও কী ?

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×