somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী সৃষ্টির ইতিহাস-- :);)

২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈশ্বর যখন নারী নির্মান শেষ করিয়া, পুরুষ কে উপহার দিয়া কইলেন, যাও সুখে শান্তিতে মর্ত্যে বসবাস করিতে থাকো...তার ৭ দিন পর, পুরুষ ঈশ্বরের উদ্দেশ্যে মহা ক্রন্দন জুড়িল...সেই ক্রন্দনে আকাশ বাতাস কাপিয়াঁ উঠিলে, স্বয়ং ঈশ্বর পুরুষকে সুধাইলেন, কি হে ? কি হইয়াছে ? পুরুষ কান্দন প্রায় বিলাপে পরিনত করিয়া কহিল...ঈশ্বর, এই কি যন্ত্রনা তুমি আমাকে উপহার দিলে !?! দোহাই তোমার।।ইহা ফিরাইয়া লও ! আমি রমনী উপহার চাই না ! আমায় মুক্তি দাও !

তার আগে কহো যে, সমস্যাটা কোথায়?! ঈশ্বর ফের জিজ্ঞেস করিলেন! এই রমনী আমার জীবন অতিষ্ট করিয়া তুলিয়াছে ! এই কাদেঁ ...এই হাসে...এই রাগে গাল ফোলায়...এই মেজাজ খারাপ করে...এই চুপ থাকে...এই মিঠা কথা কয়...এই তিতা কথা কয়...আবার এই রাগে জ্বলেপুরে মরে...আমি ইহারে বুঝিতে পারি নাপ্রভু ! তোমার জিনিস ফিরাইয়া লও !!

আমি একা ভালো ছিলাম...একাই থাকিতে পারিব...আমার অমন উপহারের দরকার নাই...!! ঈশ্বর কহিলেন, হুমন...বুঝিতে পারিলাম...কিন্তু...স্বর্গের নিয়ম অনুযায়ী তো আমরা উপহার ফিরাইয়া লইতে পারি না...আমরা শুধু প্রদান করি। পুরুষ, হাউ মাউ করিয়া পুনরায় কান্দন জুড়িল...ঈশ্বর দয়া করো...আমি এই জিনিস নিয়া পৃথিবীতে শান্তিয়ে ঘুমাইতে পারিতেছিনা না, খাইতে পারিতেছিনা...এমন কি চলিতেও পারিতেছি না...সারাক্ষন আমারে পাহাড়ায় রাখে...নয়তঃ আমারেই তাহারে পাহাড়া দিয়া রাখিতে হয় !!

ঈশ্বর কিছুক্ষন চুপ করিয়া কইলেন, তাহলে তুমি কইতেছো যে, এই উপহা্র তোমার যোগ্য হয় নি ?! পুরুষ তারাহুরা করিয়া কিছু না ভাবিয়াই কহিলো...অতশত বুঝিনা...উপহার আমার চাই না...নয়তঃ ঐ রমনী অখানে থাকুক, আমারে ফিরাইয়া লও প্রভু !

ঈশ্বর কহিলেন, সে তো তোমার সম্পর্কে কোনো অভিযোগ করে নি...তবে তুমি কেনো?? পুরুষ কহিল, আমি চাই না প্রভু...আমার একা জীবন-ই ভালো...আমায় ক্ষমা কর। ঈশ্বর কহিলেন, এক শর্তে আমি এই উপহার ফিরাইয়া লইতে পারি! আবার কোনো দিন এই উপহার ফিরৎ চাইতে পারবে না...ইহা অফেরৎ যোগ্য !

রাজী? পুরুষ কহিল, খুব রাজী! জীবনটা এইবার বড় বাচাঁ বেচেঁ গেলো !!

ঈশ্বর রমনী কে ধরনী হইতে উঠাইয়া আনিয়া স্বর্গে রাখিলেন। ২ দিন কাটিয়া গেলো !! ২ দিন পর, আবার পুরুষ, আসমান-জমিন কাপাঁইয়া কান্দন জুড়িল...ঈশ্বর কহিলেন, আবার কি হইলো ? পুরুষ কহিল, আমার কিছু ভাল লাগে না প্রভু, পৃথিবীতে ভীষন একা লাগে !! আমি একাকিত্বের যন্ত্রনা সইতে পারিতেছি না। আমার উপহার ফিরৎ দাও। দয়া করো!

ঈশ্বর কহিলেন, হুমন...আমি নিয়ম ভাঙ্গতে পারবো না...!! তুমি যাও...মর্ত্যে সুখে থাকো !! ভীষণ মন খারাপ করে আসার সময় ঈশ্বর সুধাইলেন, আচ্ছা...কেনো ভালো লাগছে না শুনি...?

পুরুষ কহিতে লাগিলো...আহা ওমন উপহারটি আমি কেমনে ফিরাইয়া দিলাম...সে সারাক্ষন আমার সাথে সাথে থাকিত, আমাকে মুখে তুলে খাওয়াইয়া দিতো, গান গেয়ে ঘুম পাড়াইত, কি সুন্দর মিষ্টি করে হাসিত...নিঃষ্পাপ ফুলের মত ..মন খারাপ করে বসে থাকলে মনে হতো...পৃথিবীটা শূন্য...খোচা দিয়ে কথা বললে মনে হতো...গায়ে কাঁটা দিলো...কিন্তু ভালো মন্দের বোধ শিখাইতো...মেজাজ খারাপ হইলে, তার হাতের ছোঁয়ায় মনে হইত শীতল ঝর্নার জলে পা ডুবাইয়া বসিয়া রহিয়াছি...!!

ঈশ্বর কইলেন, ব্যস ব্যস থামো...কিন্তু আমার নিয়ম ভাঙ্গার নিয়ম নেই !

পুরুষ চলে আসার আগে, কহিল...ঠিক আছে, আমি যাই তাহলে ! কিন্তু প্রভু...একটা প্রশ্ন ছিলো...! ঈশ্বর কহিলেন, শুধাও---পুরুষ কহিল, নারী কে এত সুন্দর করে কেনো তৈরী করলে, আর কী দিয়েই বা করলে ? ঈশ্বর হাসিয়া কহিলেন, নারী কে চিনি হইতে একটু মিষ্টি, তেতুল হইতে একটু টক, চিরতা হইতে একটু তিতা, লবনের নোনতা থেকে একটি লোনা...মরিচ হইতে একট ঝাল...নদী হইতে একটু সরলতা, সাগর হইতে একটু বিশালতা...এই রকম...আরো একশ উপাদান দিয়া...স্বর্গের সকল সৌন্দর্য্য দিয়া আমি পুরুষের জন্য উপহার হিসাবে, সৃষ্টি করিয়া মর্ত্যে পাঠাইয়াছিলাম...নির্বোধ পুরুষ তাহার মর্ম বুঝিতে পারে নি, সম্মান দেয় নি, তাই তাকে আবার ফিরাইয়া লইয়াছি।

অবঃশেষে...পুরুষ ভীষণ মন খারাপ লইয়া মর্ত্যের দিকে রওয়ানা দিলো...!

প্রায় দশ দিন পর ঈশ্বর দেখিলেন, পুরুষ নাওয়া খাওয়া ভুলিয়া...পোশাক আসাক খুলিয়া...পাগলের প্রলাপ বকিতেছে...!! ঈশ্বর দেখিয়া হাসিলেন ! কিন্তু প্রতিজ্ঞা ভাঙ্গেন নি !! তারও দশ দিন পরে, পুরুষ ভীষণ অসুস্থ হইয়া...ঝরনার পাশে ভীষন অবহেলায় মৃত্যু বরন করিল। ঈশ্বর নারী বিরহে কাতর এবং প্রায় শহীদ পুরুষ কে স্বর্গবাসী করিলেন।

অতঃপর স্বর্গ হইতে নারী-পুরুষকে আবার ধরনীতে পাঠাইলেন ! তবে শর্ত দিয়া দিলেন, নারীর অমর্যাদা হইলে অথবা পুরুষের...কাওকেই আর স্বর্গ হইতে মর্ত্যে ফিরত পাঠাইবেন না ! কারন পরস্পর কে পরস্পরের জন্য উপহার হিসাবেই, তিনি মর্ত্যে পাঠাইয়াছেন।

আফসোস !! পুরুষরা এখনও এই সহজ বিষয়টা বুঝিতে পারে নাই !! কারন ঈশ্বর নিজেই পুরুষ নির্মানের সময়, গঠন-উপাদানে বৈচিত্র্য আনিতে পারেন নি, যেমন টি নারীর বেলায় করিয়াছিলেন ! সবচেয়ে মজার বিষয় হইলো, একমাত্র নারীরাই পুরুষদের এই সীমাবদ্ধতাটুকু ভালোবাসিতে পারিয়াছে, স্বয়ং পুরুষরাও এই বিষয়টি সম্পর্কে এখনও আশ্চর্যজনক ভাবে অজ্ঞাত !!

--উৎসর্গঃ শ্রদ্ধেয় বেগম রোকেয়া কে।
নারী হিসাবে জন্ম গ্রহন করায়, যাঁর কাছ নারীরা গর্ববোধের দৃষ্টি অর্জন করে প্রতিনিয়ত !
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১২ রাত ১:১৩
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×