somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগে বিকাশ, পরে প্রকাশ :)

২৭ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বড় ভাইয়া আজ প্রায় ১৫ বছর ধরে নজরুল সংগীত, লোকগীতি এবং গজল শিখছে। পড়ালেখা, চাকুরী, সংসার সবকিছু থেকে নিজেকে প্রায় চুরি করে বাচিয়েঁ সংগীত সাধনার এক বিরল প্রয়াস আমি তাঁর মধ্যে আজও দেখছি। এত ভালো গায়কী তার তবুও মিডিয়াতে আসে না ! আসার চেষ্টাও করে না ! প্রতি শুক্রবার এবং শনিবার সন্ধ্যায় তার আসর বসে, সন্ধ্যা থেকে রাত ১১ টা অবধি ! মাঝে মাঝে অফিসের প্রোগ্রামে সে গান গায় শুনি ! তাকে খুব করে একদিন ধরেছিলাম, মিডিয়াতে গাওয়ার জন্য। বললো ...আরো ২ বছর লাগবে, মিডিয়াতে যাওয়ার জন্য শিখা শেষ করতে ! বললাম, কেনো ? কী এত শিখো ? শিখতে শিখতে বুড়া হয়ে গেলে, যখন স্টেজে উঠবা তখন তোমার গলা বুড়া মানুষের মতন কাপঁবে ! তখন আর গান গাইতে পারবা না ! :P

ভাইয়া হেসে বললো..."আগে বিকাশ পরে প্রকাশ !"

ভাইয়া অসাধারন কবিতা লিখে ! অথচ তার কোন বই নেই ! ভাইয়ার বই ছাপার মতন লোকবল বা অন্যকিছুও নাই যা বই বের করতে গেলে আবশ্যিক ! ভাইয়ার সুন্দর বাশিঁও বাজায় ! নিজের তবলা, কী-বোর্ড, স্কেল-চেঞ্জার হারমোনিয়াম সহ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সে বাশিঁ কিনে এনেছে ! বাশিঁ বাজানো তার সখ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে পাশকরা এই মানুষটির ছাত্রজীবনে ফলাফলেও কোন দ্বিতীয় বা তৃতীয় বিভাগ নেই ! এই মানুষটা কে সবার সামনে আসতে বললেই...

ভাইয়া হেসে বললো..."আগে বিকাশ পরে প্রকাশ !" :|

ইদানিং টিভিতে লাইভ মিউজিক শো দেখে...মনটা খুব খারাপ হয়ে যায় ! রাত জেগে গান শুনে, প্রায় বকাঝকা করার মতন বির বির করতে করতে ঘুমাতে যাই, প্রচন্ড বিরক্তি নিয়ে ! হায়রে শিল্পী ! হায়রে আমাদের শিল্প সাধনা ! এখন আর কেউ কষ্ট করতে চায় না ! সাধনা আসলে-ই সাধনার বিষয় ! এত্ত সময় কই আমাদের হাতে ?!/:)

ভাইয়া আরেকটা কথা বলে, " গায়িকা যদি নায়িকা হয়ে যায়, তাহলে আর শিল্প সাধনা হয় না " !:D আসলেই, গায়িকার সাজগোজ আর উপস্থাপিকাদের বেয়াদবি দেখলে মনে হয়, দেশটা গেছে ! গায়িকাদের সাধনা হয়ে গেছে বিউটি পার্লার আর উপস্থাপিকারা হয়ে গেছেন বিজ্ঞ গুনীজন ! তাদের হাটুঁ নীচে ৪৫-৫৫ বছর বয়েসী শিল্পীরা বসে গান গাইছেন ! ন্যনতম শ্রদ্ধাবোধটুকুন পর্যন্ত নেই তাদের ! পায়ের উপড় পা তুলে শিল্পীর ঘাড়ের উপর বসে অনুষ্ঠান সঞ্চালন করছে ১৭ বছরের তরুনী ! আর আমাদের মতন মানুষদের তা সহ্য করতে হয়, নিরুপায় হয়ে ! নিজেরে তখন খুব বেহায়া মনে হয় ! নির্লজ্জ লাগে ! নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখী...বেচেঁ আছি তো ?! :||

সংগীত জগত এবং আধুনিক শিল্পীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি... সংগীতের সাধনা আর গুরুদের প্রতি যে শ্রদ্ধাবোধ তা কী এইভাবেই কমতে থাকবে ?! এইভাবে চলতে থাকলে আগামী ১০০ বছরে আমাদের দেশে কী আমরা আরেকজন ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন অথবা আরেকজন রুনা লায়লা অথবা একজন মাহমুদুন্নবী অথবা একজন সামিনা চৌধুরী পাবো ?! একজন শিল্পী যখন একটা টিভি শো তে দর্শকদের বলেন, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা আমার গানের সিডি টা কিনবেন ! তখন মনে হয়, এর চেয়ে বুঝি লজ্জার আর কিছু নেই ! " আগে বিকাশ পরে প্রকাশ" ভাইয়ার--এই কথাটি তখন আমারে খুব ভাবায় !

ভাইয়া তুমি টিভি তে আসো...প্লিজ...
We need an artist like you...:)
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×