""" আজ গ্রামের বাড়িতে আসলাম, প্রায়ই আসি, আসতে হয় নাড়ির টানে, অন্তত আমার অতীতগুলো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অথবা এমন অলস বৃষ্টির দুপুরে নিজেকে খুঁজে পাবার নেশায়, নয়তো এটাই শেষ ঠিকানা । সে যাহোক কদিন যাবত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে ঝুম বৃৃষ্টি, আর এমন বৃষ্টি দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমাকে নেশায় পেয়ে বসে, বলা যায় আমি বৃৃষ্টিখোর, দেখলেই ইচ্ছে করে একছুটে বাইরে বেরিয়ে যাই, বৃষ্টিকণা গায়ে মেখে নেশায় বুৃঁদ হয়ে কাদামাটি জড়াজড়ি করে পরে থাকি, যদিও আজ আষাড়ের মতন ঘনঘটা নেই, কদাচিৎ বহুদুরে একটা বাজ পড়লো কি, আর অবিরাম শুধু ঝরে পরা। প্রকৃতির এমন অসময়ে কারো বাইরে থাকার কথা না। সারাটা দুপুর, রাত পেরিয়ে সকাল এমন ঝরে পরা দেখতে দেখতে আমার নেশায় পেয়ে গেলো, যদিও গত সপ্তাহটা ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগলাম, প্রিয় পই পই করে বলে দিয়েছে যেন এই ভুল না করি। বৃষ্টি আমি উপেক্ষা করতে পারি না, পরিচিত জনের মধ্যে স্বঘোষিত চিন্তাবিদকে একবার বলতে শুনেছিলাম 'বিরহ কাটানো বা একাকিত্ব ভোগ করতে হলে বৃষ্টির খুব মজার বিষয়,,' আর কি তড়িঘড়ি করে ছাতা মাথায় বিলের মাঝখানে এসে দাঁড়ালাম, না!! কাউকে খুঁজছি না, অবশ্য অনেক্ষন যাবত উঁকিঝুঁকি মেরে রক্ত খেঁকো জোঁকের সন্ধান চালালাম, এই প্রজাতির প্রানীটার সাথে বলা যায় আমার ন্যাংটো কালের সম্পর্ক, কত হাজার জোঁক যে কোরবানি দিলাম।কিন্তু হায় আজ একটাও জুটলো না দেখে যদি অন্তত চোখটা জুড়োত। আশেপাশে দৃৃষ্টির সীমানায় কেউ নেই, অদুরে কয়েকটা গরুছাগল বৃষ্টিতে ঠাঁই দাড়িয়ে আছে, মনে হয় বৃষ্টিবিলাসে মগ্ন। ধানের চারা গুলো শুধু শ্রাবনের ঝরো বাতাসের সাথে দুলে দুলে নিজের সত্তাকে জানান দিচ্ছে সবুজের হাতছানিতে। বুক সমান পানি নিয়ে কেমন নিজে নিজেই হাসছে, সগৌরবে দুলছে,, তার সাথে পায়ের পাতা সমান কাদামাখা পানিতে বিস্তির্ণ বিলের মাঝামাঝি সরু আলের উপর দাড়িয়ে আছি আমি ,নিজেকে এই জনমানবশূন্য সবুজের মরুভূমিটির বুকে একজন যাযাবরের মতো মনে হচ্ছে..কল্পনাতীত অনভুব, অনুভূতিতে ভয়ংকর সৌন্দর্যরূপ ভাবনার অতলে, যদিও প্রকৃতি এখন গোঁ ধরেছে, এমন ভরদুপুরেও সন্ধ্যার বিষন্নতা ভর করেছে সাথে আছে হাঁড় কাঁপানো শীতল বাতাস। অবশেষে ফিরে আসতে হলো আপন নীড়ে একজোড়া চোখের কারনে,, অতপর অলস দুপুর,, ভাবনা অন্তহীন। কি জানি হঠাৎ করেই কেমন ভীষন শহুরে হয়ে গেলাম, এখন আর নিয়ম করে মনে পরে না কাটানো শৈশব, দুরন্ত কৈশোর, এমন বৃষ্টির দুপুরে হঠাৎ যৌবনে পা দেওয়ার অনভূতি এখন আমাকে টানে না। ব্যস্তদিন, ব্যস্ততাই শেষ কথা। তবুও হঠাৎ কখনো কখনো মনকে দমিয়ে রাখা যায় না। ফিরে আসতে হয় নাড়ির টানে, মন কেমন করা বৃষ্টির দুপুরে, আনমনে নিজেকে ফিরে পাওয়ার দিনে, যদিও বাস্তব জীবনে ফেলে আসা এমন স্মৃতি কাতরতা নিতান্তই বেমানান। """
বৃষ্টিবিলাস
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।