তোমায় আর কিছুই বলার নেই
স্বপ্ন, ভালোবাসা, সুখ, হতাশা
জমানো সব কথাগুলো বলে বলে
নিঃস্ব হয়ে গেছি
হয়ে গেছি মরুভূমির মত নিথর
পাহাড়ের মত নিশ্চুপ
সাগরের মত গম্ভীর
অরণ্যের মত নীরব
হয়ে গেছি শাপগ্রস্ত রাজপুত্রের মত
চিরস্থায়ীভাবে জীবন্মৃত।
এখন তোমায় আমার শুধু বর্তমানকে
বলার আছে।
বলার আছে এই প্রতিনিয়ত বেঁচে থাকা
মৃত্যুর গন্তব্যে।
বলার আছে এই গতানুগতিক কথাটিও প্রতিনিয়ত...
ভালোবাসি তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


