তুমি কোন দ্বীপ নও
২৫ শে মে, ২০১২ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি কোন দ্বীপ নও
জনবিচ্ছিন্ন, একাকী, নিবিড়,
সবুজে ঘেরা কুমারী সৈকত,
সভ্যতার নূন্যতম চিহ্ন না থাকা
কোন দ্বীপ নও তুমি।
তুমি এক বিরাট ব্যস্ত শহর
বড় বড় শহরগুলোর ভীড়ে,
তোমার সীমানায় উঁচু উঁচু
দালানের মৌন অহংকার,
ভালোবাসার সমস্ত উপাদান
কিনে নেওয়া যায় নিমিষেই
সারাটাক্ষণ শহরগুলোর সাথে
মেতে থাকো কী ভীষণ প্রতিযোগিতায়!
তোমার জমীনে আর মাটি নেই
শুধুই কংক্রীট, নিরেট-নিখুঁত,
আবেগের জল আবর্জনা হয়ে
তোমার কপালে আঁকে বিরক্তি-রেখা,
অবাধ্য অদম্য বটগুলোকে
ছেটে ফেলো অনুভূতিহীন মালীর মত,
সিনেপ্লেক্স, শপিং মল,
প্রতিদিন নতুন নতুন রেস্টুরেন্ট
বিখ্যাত সব বিউটি পার্লার
রক গানের কনসার্ট হল
এতটুকু সুযোগ নেই তোমার
নীরবতার...
ভাবার...
ভালোবাসার...
তুমি কোন দ্বীপ নও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন