বিধাতা যে ছদ্মবেশে হৃদয়াকাশে,
জড়-জীবের মাঝে, আছেন বিরাজে ।
ক্লান্ত তুমি, দূরে খোঁজে
তাঁরে রেখে. একেবারে কাছে ।
হাটিতে-কহিতে,কাজেতে থাকিতে,
মন যেন থাকে ঘিরে, মন্দিরে-মসজিদে।
রজনী-দিবসে,শাকান্নে জীবনো রাখিতে,
কাম ক্রোধাদি, লোভ মোহাদি ত্যাজিয়া
অরুচি হউক, ভোগ-বিলাসে।
ফল কামনা ছাড়িয়া,মন দাও কাজে,
দীনে ধন দানে,বস্ত্র দাও বস্ত্রহীনে।
প্রভুর সনে,গৃহে কিংবা গহীন বনে,
ভব জ্বালা গুচিবে, মন মিলনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



