somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" অহংকারের রণাঙ্গন "

২০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গগন জল- স্থল কিংবা ভুবন,
করিয়া মন্থন কর সবে ঈক্ষণ,
যে জন করিয়াছে লুন্ঠন
মানবের মানবতা আর সেই প্রেমালিঙ্গন।
অম্লান বদনে ধনী অবিরাম তাহার
রাখিতে মান অহমিকা আর,
দরিদ্রের অবশিষ্ট ধন করে যে হরণ।
বড় গলাদকরণ করে ছোটরে,
রহস্যময় এই মেদিনী যেন
অহংকারের হিংস্র রণাঙ্গন।
স্মৃতি হইতে করিয়া স্মরণ
আর দেখিয়া সমাজ দর্পণে কর মনন,
লুটেরা আর ঋণ খেলাপি চোরেরা কেমন
কৌশলে করিয়া লুন্ঠন,
সমাজ সেবক সাজিয়া
সূচ্যগ্র সম করিয়া দান,
ঠকবাজ পাহাড় সম কহিয়া বেড়ায় মধুর বচন।
রাষ্ট্রে দানবীর খেতাবে এসব বিদ্বান দুর্জন,
ছলনার মুখোশ পড়িয়া
লুটের তিল পরিমাণ দান করিয়া ধন,
প্রকাশ্যে অবাধে করে যে বিচরণ।
অথচ কেমন ধনহীন অসহায় চটি চোর,
মসজিদ কিবা মন্দিরে ধরিয়া
বাহুতে আছে যত জোর,
টানিয়া তাহার ছিন্ন বস্ত্র
খুলিয়া করিয়াছি দিগম্বর।
অভাবে স্বভাব নষ্ট বিদ্যা বুদ্ধি ভ্রষ্ট,
দীন হীন চোরেরে মস্ত সাজায়
লঘু পাপে গুরু দন্ডে দিয়েছি কত কষ্ট,
বল বলহে মানব সৃষ্টির শ্রেষ্ঠ।
আবার জলে স্থলেও দেখ ভাই,
ধনী গরীবেরে শোষণে যেমনি ধায়
হুশহীন পশু প্রাণীতেও তাই।
জন্তুর পৃষ্ঠে বসিয়া দেখ কি রুষিয়া,
নিষ্ঠুর শকুন রক্ত মাংস করে ভক্ষণ
যন্ত্রণায় যতই কাতর হউক,
আর পশুর জলে ভাসুক নয়ন।
কাহারো প্রলয় হলেও
ভুলেও টলেনা তাহার মন,
ঋণ খেলাপি চোর সেই দানবীর
লুণ্ঠন করুক যতই জনগণের ধন
শকুনের মতন তাহার ক্ষুধা নাহি হয় নিবারণ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×