somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি লিখি তোমায়...

০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয়তম
হৃদয়টা ভরে আছে শব্দ দিয়ে। তবু মনে হয় সে যেন অশ্রুর মহাসমুদ্র। আমি তারপরও একটুখানি না হয় চেষ্টা করি, তোমায় জানাবার
জন্য আমার মতো এই সামান্য একজনার কথা এই কয়েকটা শব্দ ।
হয়তোবা এ চিঠিটা তুমি ফেলে দেবে অবহেলায়। তারপরও আমি জানি যে আমি শেষ চেষ্টা করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভাল বাসবই বাসব।
প্রতিবছরের মত এই বছরও আসবে বরফঢাকা শুভ্র সুন্দর শীত। স্বতঃসিদ্ধ সত্যের মত নিশ্চিত। গাঢ় শীতলতা চারিদিকে। এর ছোঁয়া তুমি অনুভব করবে হৃদয়ে। অসাড়, শুন্য। উনুনের তপ্ত দহনও মনে হবে উত্তাপহীন। তুমি আবারো চিমনিতে আগুন দেবে। ঘরে আলো জ্বালাবে।আগুনের তীব্রতায় দগ্ধ হয়েও বার বার মনে হবে চারিদিকে যেন স্তব্ধ শীতলতা। তারপর? একসময় আর কিছুই নেই। তখন কি বুঝবে কি এর কারণ? তোমার সেই হৃদয়ে আমার অভাব। আমি তখন নেই তোমাকে এতটুকু উষ্ণতা দেবার জন্য।
জ্বলবে পুড়বে দগ্ধ হবে উষ্ণতাহীন এক মহাসমুদ্রে। ভালবাসার ভিখারী হবে। আমায় হন্যে হয়ে খুঁজবে। কিন্তু আমি তো আর সেখানে নেই।
তারপর?
ধীরে ধীরে সে সময় আসবে যখন জ্যোতির্ময়ী আবেশের অনুপম সৌন্দর্য্যে তুমি আবিষ্ট হবে। আমায় চাইবে শত শত বার। তুমি আমার কাছে ফিরে আসবে প্রিয়। ভালবাসার কাঙাল হয়ে, জীবনের ভারে ন্যুব্জ হয়ে।
তুমি আবার ফিরে আসবে। চারপাশ তখন তোমার শুধু শূন্যতায় ভরা।
আমি তোমার অপেক্ষায় থাকবো।
অনন্তকাল।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

লিখেছেন অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫



পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

কিছু কিছু স্মৃতি ভুলার মত না।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৯

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

×