somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

১১ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত এবং মারা যাবার পর হিটলারের তদানীন্তন যুদ্ধের কমান্ডাররা সারেন্ডার করেন মিত্রবাহিনীর প্রধান আইজেন হাওয়ারের কাছে । আইজেন হাওয়ার একজন আমেরিকান ছিলেন । যদিও মিত্রবাহিনীর আগের প্রধান ছিলেন বৃটিশ জেনারেল মন্টেগমারী । সারেন্ডার অনুষ্ঠানে তিনিও ছিলেন । হিটলারের জেনারেলরা প্রথমে জেনারেল মন্টেগমারীর কাছেই সারেন্ডার করতে চেয়েছিলেন । কিন্তু মন্টেগমারী জানান মিত্রবাহিনীর প্রধান হিসেবে কাজ করছেন আইজেন হাওয়ার । অতএব সারেন্ডার করতে হবে আইজেন হাওয়ারের সামনে ।

২য় বিশ্বযুদ্ধের আর এক পখ্খ ছিল রাশিয়া । ২য় বিশ্বযুদ্ধের রাশান নেতা ছিলেন স্টালীন । যখন জার্মান জেনারেলরা আইজেন হাওয়ারের কাছে সারেন্ডার করে । সেই সারেন্ডার কে স্টালীন এবং তার জেনারেল মেনে নেননি । জার্মানরা বাধ্য হয় স্টালীন ও তার জেনারেলের সামনে সারেন্ডার করতে ।

আবার গ্যাস চেম্বারে ঢুকিয়ে হাজার হাজার জুইশ বা ইজরেলী কে মারার নায়ক ছিল জার্মান আর্মীর লুটেনেন্ট কর্নেল আইখম্যান । জার্মানী পরাজীত হলে সে পালিয়ে আর্জেন্টিনাতে চলে যায় । আইখম্যান সেখানেই নুতন জীবন শুরু করেন । এর মাঝে ইজরেলী গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে খবর আসে আইখম্যান আর্জেন্টিনাতে । মোসাদ আর্জেন্টিনা থেকে আইখম্যান কে উঠিয়ে এনে রামাল্লা ইজরেলের কারাগারে ফাসি দেয় ।


১৯৪৫ এ শেষ হওয়া ২য় বিশ্বযুদ্ধের ২৬ বছর পর শুরু হয় বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধ । পাকিস্তান আর্মীর দ্বারা প্রায় দুই থেকে চার লাখ বিভিন্ন বয়সী নারীকে শারীরিক ভায়োলেন্সের মুখোমুখি হতে হয় । প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করা হয় । এককোটির অধিক রিফিউজি আশ্রয় নেয় পাশের দেশে । ৯০ হাজার পাকিস্তান আর্মী সারেন্ডার করে ভারতীয় জেনারেলের কাছে । আমাদের মুক্তিযোদ্ধা,সেক্টর কমান্ডার দের কাছে ২য়বার পাকিস্তানী জেনারেলরা সারেন্ডার করেনি । রাশার স্টালীন যেটা করাতে পেরেছিলেন । মানবতা বিরোধী অপরাধের আদেশ দেবার জন্য একজন পাকিস্তানী কমান্ডিং অফিসার কে আমরা বিচারের মুখোমুখি করতে পারিনি বাংলার মাটিতে । একজন কে আটকাতে পারিনি । পাশের দেশে যুদ্ধবন্দী হিসেবে আরাম আয়েশে কাটিয়ে তারা পরে পাড়ি দিয়েছে নিজের দেশ পাকিস্তানে । এই মানবতা বিরোধী অপরাধীর আর এক মাস্টার মাইন্ড ভুট্টো কে আমাদের সরকার বাহাদুর লালগালিচা সর্ম্বধনা দিয়েছিল । শহীদের রক্তের দাগ শুকাবার আগে ।

ইতিহাসের নির্জলা সত্য হল এই দেশের জন্ম হয়েছে অপরাধীকে ছেড়ে দেয়ার মাধ্যমে । অপরাধী কে বিচার করবার শাস্তি দেবার যে তাগদ একটা রাস্ট্রের থাকা দরকার তার ছিটে ফোটা নাই । অপরাধীকে বিচার করবার শাস্তি দেবার যে আইনানুগ কাঠামো, বিশ্লেষন তা আজও নাই ।

গত দশ বছরের আলোচিত হত্যা কান্ডের খতিয়ান দেখলে কিছুটা ধারনা পাওয়া যাবে । পূর্নিমা, সাগর রুনী, ত্বকী, তনু, বিশ্বজিদ, নারায়নগন্জের সেভেন মার্ডার, বদরুল যার চাপাতির কোপে জীবন মৃতুর সন্ধিখনে ছিল খাদিজা - সে বিচার । রেইট্রি হোটেল স্কাম, শেয়ার মার্কেট, ব্যাংক লুট সহ কত কি ? সব নথি হিসেবে আছে । কাজীর গরুর মত । কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই ।

যেহেতু আগের গুলোর বিচার হয়নি তাই নুসরাতের হত্যাকারীর ও বিচার হবেনা । আবার নুতন ইসু আসবে চকের আগুনের মত, বনানীর আগুনের মত, চা ছফ, ছিংগারার মত, নুরুর মত, চারশ যাত্রী নিয়ে লন্চ ডুববার মত ।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×