মনোগ্যামি
কাঠঠোকরার গল্পে পুনর্বার শীত ও আধুলি ধরা দিচ্ছে মনোগ্যামির চেহারায়
আর ওদিকে আকাশ-টাকাশ
ঝাড়পোছ করছে ঠাকুরদালানের
সুইপারেরা
এদিকে-
শীতপ্রবন আমি বারান্দায় বসে আধুলির
ধুলি উড়াচ্ছি প্রতিদিন রাতে
উড়াউড়ি
কিছু সত্য তুলে রাখি,নির্মোহ-
বালি ও জল- অবিরাম খোড়াখুড়ি
যেতে যেতে কোথাও থেকে যায়
অলিখিত রাত, বৃত্তের ভিতর বাঘের নিঃসঙ্গ হুংকার আর অযথা পাখিদের উড়াউড়ি.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




