১। গান
না-থাকার গানে
গোপন অর্কেষ্ট্রা বাজিয়ে চলেছে ভিখারির আধুলি
ম্যাজিক লুকিয়ে থাকে শুধু অনাবিল ধূর্ত মুদ্রায়
২। লাবণী
মগজে নেমে আসে ধারালো ক্ষুর-
আমার চাপা গোঙানিতে আজ
শহরের বাতাস আর কোলাহলপ্রিয়তা
থেমে যাচ্ছে,শূন্যতায় ভরে যাচ্ছে
অযুত-নিযুত সন্ধ্যার লাবণী
মেঘের ধার কামড়ে কামড়ে।
৩। রুমাল
ভীত পশুপাখি আর অসহায় মানুষের চোখে চোখ পড়লেই সবকিছু ভেঙ্গেচুড়ে পড়ে—
আর
সন্ধ্যাতাড়িত হৃদয়ের ঘাম মুছতে
মানুষীর দেয়া রুমাল খুঁজি।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




