somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুটহাট চমক!

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. রবি'র একটা প্যাকেজ আছে যার নাম হুটহাট। এখানে হুটহাট অফার দেয়া হয় যেখানে গ্রাহকরা লাভবান হয়। কিন্তু বাংলাদেশের সরকার গুলো জনগণকে যে হুটহাট চমক প্রদান করে তাতে জনগণের লাভের চাইতে ভোগান্তিই হয় বেশী। গত ১ তারিখ থেকে মহাসড়কের থ্রি হুইলার হঠাৎ বন্ধ করে দিয়ে স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষকে চরম অসুবিধায় ফেলে দিয়েছে। বিশেষ করে মহিলাদের । বিকল্প ব্যবস্থা না করে এই সিদ্ধান্ত নেয়াতে এখন অনেক জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এই সিদ্ধান্তে বৃহৎ জনগোষ্ঠীর উপকার যেমন হবে, তেমন বৃহৎ জনগোষ্ঠীর অপকারও হবে। দুই পক্ষকে মাথায় রেখে সিদ্ধান্ত নিলে এসব সমস্যার উদ্ভব হতো না।


২. ১ তারিখের পর গতকাল ২ তারিখ আবারও চমক! এবারের চমক দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইলে মাত্র ৫০০০ টাকা বা তার বেশী পাঠালেই প্রেরণকারীর ছবি তুলে রাখতে হবে। বর্তমান সময়ে মাত্র ৫০০০ টাকা দিয়ে কী জঙ্গিবাদ কিংবা কী অপরাধ সংগঠিত হবে তা আমার বোধগম্য নয়। আবার এত গ্রাহকের ছবি কিভাবে তুলতে হবে তারও নির্দেশনা নেই। হয়তো বলবেন, এটা এড়াতে হলে নিজের মোবাইল একাউন্ট থেকে পাঠালেই হলো। তাতেও নতুন নির্দেশ। এখন সিম কার্ডের তথ্য, মোবাইল একাউন্টের তথ্য, ন্যাশনাল আই ডি'র তথ্য একই হতে হবে! আরে ভাই, এত কিছু যার ঠিক আছে সে তো এমনিতেই সাধারণ ব্যাংকিং করবে। মোবাইলে টাকা পাঠানো হয় সাধারণত দ্রুত সময় আর ঝামেলা কমানোর জন্য। তাও বেশীর ভাগ আবার স্বল্প আয়ের মানুষেরা এখানে লেনদেন করে যাদের বেশীর ভাগ আবার নিয়ম কানুনও জানে না। সমস্যা আরো আছে। ৫০০০ টাকার বেশী যদি কোন মহিলা পাঠায়, তাহলে তারও ছবি তোলার নামে যে ব্ল্যাকমেইল বা অন্য কিছু হবে না তার গ্যারান্টি কী? এটা তো বাংলাদেশ তাই এত দুঃশ্চিন্তা। আগে আই ডি ছাড়া সিম বিক্রি বন্ধ করতে হবে, একজনের ব্যবসার জন্য একাধিক মোবাইল একাউন্ট বন্ধ করতে হবে। তারপর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।


৩. সরকারের উদ্দেশ্য ঠিক থাকলেও পদ্ধতি ভুল আছে। আমরা বাংলাদেশীরা বেশী কথা বলি। তাই অনেকে বলে, কথার উপর ট্যাক্স বসানো দরকার তাহলে অতিকথন কমবে। এখন মনে হয়, আইন করার উপরও ট্যাক্স বসানো উচিত তাহলে এসব হুটহাট আইন করাটা কমবে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×