somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেনাদের আবার 'ইমেজ' (ইজ্জত) আছে...

৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. বাংলাদেশের মানুষ সবচাইতে বিশ্বাস করে যে আর্মির লোকদের। মনে করে তারা কোন অন্যায় করতে পারে না। তারা নীতিবান ব্লা ব্লা ব্লা। আমিও তাই মনে করি। তবে এই আর্মির লোকেরাই বঙ্গবন্ধু, জিয়াউর রহমানকে হত্যা করেছিল। আবার এই আর্মির লোকেরাই জঘন্য ১/১১'র সময় অনেক জঘন্য কাজ করেছিল...

২. আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বাংলাদেশের মানুষ পুলিশের চাইতে RAB-কে বিশ্বাস করে বেশী। মনে করে তারা বেশীরভাগ কোন অন্যায় করতে পারে না। আমিও তাই মনে করি। তবে তাদের মধ্যেই আবার কেউ কেউ মাজারের টাকা লুট করে, ৭ খুন করে....

৩. বাংলাদেশের মানুষ সরকারী কর্মচারীদের চাইতেও বেশী অবিশ্বাস করে পুলিশকে। অনেক ভালো কাজ করলেও তারা এখনো পুলিশকে বিশ্বাস করতে পারে না। কারণটা সবাই জানে। তারাও বিশ্বাসজনক কোন উন্নতি ঘটাতে পারেনি তাদের চরিত্রের। যাদের আত্মীয় স্বজনের মধ্যে পুলিশ আছে তারা সবসময় হীনমন্যতার মধ্যে থাকে...

৪. আমেরিকার আর্মি যখন ইরাকে ধর্ষণ করেছিল, অত্যাচার করেছিল, আমেরিকার সরকার তাদের বিরুদ্ধে এ্যাকশান নিয়েছিল। আমেরিকা বাসীর কাছে লুকানোর চেষ্টা করেনি। তারা তাদের বাহিনীর 'ইমেজ' সংকট নিয়ে ভাবেনি। দোষ করলে শাস্তি দিয়েছে। উন্নত সব দেশই তাদের বাহিনীর কোন অপকর্ম থাকলে সেটা প্রকাশ করতে গড়িমসি করেনি...

৫. RAB-এর গুলিতে লিমনের পা যাওয়ার পর RAB সবসময় চেষ্টা করেছিল লিমনকে অপরাধী প্রমাণ করতে। ভুলতো হতেই পারে। সেটা স্বীকার তো তারা করলোই না বরং লিমনকে গুলি করার পক্ষে সাফাই গেয়েছিল স্বয়ং RAB প্রধান। যেন RAB স্বীকার করলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে...

৬. তনু হত্যাকান্ড আর্মি এরিয়ার মধ্যে হয়েছে বলে আর্মির প্রতি সন্দেহ থাকতেই পারে। যদিও আমি ব্যক্তিগত ভাবে মনে করি না আর্মির কেউ এই কাজ করতে পারে। কিন্তু আর্মি কেমন যেন একটা লুকোচুরি ভাব নিচ্ছে। যেন তাদের কেউ এই কাজ করলে তাদের বাহিনীর দুর্নাম হবে। আর্মির কার্য্যক্রমে মনে হয় তারাও তাদের ইমেজ খারাপ করতে চায় না...

৭. গত কয়েকদিন বাবুল আক্তার কে নিয়ে প্রথম আলো'র রিপোর্টে একটা ব্যপার বলা হচ্ছে যে, বাবুলের কাছে নাকি দুইটা অপশান। ১. বাবুলকে আসামী করা হতে পারে ২. বাবুলকে বিদেশে পাঠানো হতে পারে । দুই নম্বর অপশানের উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা করা। আরো অনেক কর্মকর্তাও নাকি এটাই চান। আবার বাবুলের কাছ থেকে নাকি এরই মধ্যে পদত্যাগপত্র সাইন করিয়ে নেয়া হয়েছে!

৮. কী এক আজব দেশ! কী আজব নীতি। যে বাহিনীকে বেশীর ভাগ মানুষ অবিশ্বাস করে, যে বাহিনী করেনি এমন কোন ঘৃণ্য কাজ নেই। সেই বাহিনীর কর্মকর্তারা এখন বাবুল আক্তারের জন্য নাকি ইমেজ সংকটে ভুগছেন! যদি বাবুল আক্তার এই কাজ করেও থাকেন (আমি মনে করি না) তবুও তো পুলিশের এত চিন্তার কিছু নেই। কারণ, যার লজ্জা শরম অনেক আগেই চলে গিয়েছে, তার আবার নতুন করে লজ্জা পাওয়ার কী আছে?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×