
১. একবার পত্রিকায় নাকি অনলাইনে পড়েছিলাম বিশ্বে সেলফি তুলতে গিয়ে যত মৃত্যু হয় তার মধ্যে সর্বাধিক মৃত্যু হয় ভারতে। অবাক করার বিষয় হলো, তবুও ভারতে প্রতিকূল পরিবেশে সেলফি তোলা থেমে নেই। এই নিউজের পরও অনেকে মারা গিয়েছে সেলফি তুলতে গিয়ে।
২. যদি সেলফি তোলার সময় মৃত্যুতে ভারত প্রথম হয়ে থাকে, তাহলে হেডফোন থাকার কারণে ট্রেনে কাটা বা ধাক্কার কারণে মৃত্যুতে মনে হয় বাংলাদেশ প্রথম হবে। প্রায় সময় পত্রিকার পাতায় এরকম মৃত্যুর খবর পাওয়া যায়। সেই একই অবাক করার বিষয় হলো, এখনো সচেতনতা বাড়েনি। এমনকি ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্রও মারা যেতে পারে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটার কারণে।
৩. আমি একবার সৌদি আরবে একটা ছোট শহরে রেল স্টেশন থেকে শর্টকাটে শহরে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলাম তখন পুলিশ আমাকে বাধা দিয়েছিল। যদিও তখন একদম ফাঁকা ছিল সব। আর আমাদের দেশে ব্যস্ত রেললাইনের উপর ব্যবসা বাণিজ্যও চলে। পুলিশী টহল তো থাকার প্রশ্নই আসে না। কিন্তু সময় হয়েছে রেললাইনের আশে পাশে পুলিশী টহল এবং ব্যারিকেড দেয়ার। যাতে কেউ রেললাইনের উপর দিয়ে বা পাশ দিয়ে মূল রাস্তায় বা শহরে ঢুকতে না পারে। তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্খিত মৃত্যু এড়ানো সম্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





