somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'একুশ'-এর একুশ বছর পর কী হবে?

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. সেই একটা সময় ছিল। যখন পাশের বাসার কেউ হয়ে উঠতো আত্মীয়ের চেয়েও বেশি কিছু। আমাদের পাশের বাসায় এক পরিবার ছিল। তাদের এক ছেলে আর এক মেয়ে। ছেলেটা ছিল কারো কাছ থেকে কেনা। আমি জেনেছিলাম অনেক পরিণত বয়সে। আমার পিতা মাতা কখনো বলেনি সে ঐ আংকেল আন্টির সন্তান নয়। একদম নিজের ছেলের মতই সে বড় হয়েছে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সে আমার মোটামুটি মানের বন্ধু হওয়ার পরও আমি তাকে কখনোই সত্যটা বলিনি। এর মধ্যে আংকেল মারা গিয়েছে। তারা এতটাই গোপনীয়তা বজায় রেখেছিল যে তাদের গ্রামের আত্মীয় স্বজনরাও জানতো এটা তাদের সন্তান। শুধু কয়েকজন ঘনিষ্ট বন্ধু আর অতি নিকট আত্মীয় স্বজন জানতো ব্যপারটা। তাই ঐ ছেলে(বর্তমানে যুবক) কখনোই জানতে পারেনি তার জীবনের সত্য কথাটা।

২. গত কয়েকদিন এক কুড়িয়ে পাওয়া শিশু (যার নাম দেয়া হয়েছে 'একুশ';) কে নিয়ে মিডিয়াতে খুব আলোচনা চলছে। অবশ্য এ আর নতুন কী! অনেক বছর ধরেই এভাবে ডাস্টবিনে বা রাস্তায় বা কোথাও শিশু পাওয়ার খবর আমরা পাই। আবার কারো না কারো কাছে পালিত হওয়ার ব্যবস্থাও হয়ে যায়। একদম কিছু না হলে সরকারী ব্যবস্থাও আছে। এবার আলোচিত হয়েছে এ কারণে যে, এবারই সম্ভবত আদালতের মাধ্যমে এই শিশুটি কার কাছে যাবে সেটা নিস্পত্তি করা হয়েছে। যে কারণেই আমার এই পোস্ট।

৩. আদালত তার রায়ে বলেছে, যদি কোনদিন প্রকৃত পিতা মাতা সন্তানের দাবি করে তাহলে তাদের ফেরত দিতে হবে। তাহলে এখন এই নতুন অভিভাবকের ভূমিকা কী হবে?

ক. তারা কী ছোট থেকেই একুশকে ধারণা দেয়ার চেষ্টা করবে যে সে তাদের সন্তান নয়। তাহলে বাচ্চাটার মানসিক অবস্থার কী হবে?
খ. আবার যদি না জানিয়ে বড় করে তাহলে যদি কখনো সত্যিই প্রকৃত মা কিংবা বাবা হাজির হয় তখন একুশের মানসিক অবস্থার কী হবে? তখন বর্তমান অভিভাবকদেরই বা কেমন লাগবে?
গ. যেভাবে মিডিয়াতে এসেছে অল্প কয়দিনেই পাড়া মহল্লা, স্কুলে সবাই একুশ নিয়ে গল্প করবে। স্বাভাবিকভাবেই একুশের কানে পৌঁছাতে সময় লাগবে না। এটাও তো একুশের স্বাভাবিক বিকাশে বাধার সৃষ্টি করবে।
ঘ. একুশের বর্তমান পিতা মাতা কি পারবে পরচর্চায় লিপ্ত আত্মীয় স্বজন থেকে একুশকে দূরে রাখতে?

৪. আমার মনে হয় সমাধান হতে পারে এভাবে -
ক. একুশকে নিয়ে দূরে কোথাও নতুন জীবন শুরু করা। আমাদের মত দেশে আত্মীয় বৎসল সমাজে এটা খুব কঠিন হবে।
খ. যেভাবে আছে সেভাবেই মানুষ করা আর যদি কখনো অভিভাবক ফেরত আসে তাহলে ফিরিয়ে দেয়ার মানসিকতা রাখা।
গ. হয়তো বা ২১ বছর পর শিশু কিশোরদের মানসিকতাও বর্তমানের মত থাকবে না। ডিজিটাল যুগে এনালগ যুগের মত অতি আবেগী নাও হতে পারে। কারণ সমাজ দ্রুত পরিবর্তনশীল।

ব্লগারদের মতামত জানতে চাই।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×