
১. আমার এক মামা গত ১৭ বছর ধরে প্রবাসী। যখনই তার সাথে তার কাজ কর্ম নিয়ে কথা হয়, তিনি বলেন, তার কী হয় বলা যায় না। কাজ কম। মালিক কতদিন রাখে কে জানে। উনাকে যখন বলি এরকম তো আগেও বলেছিলেন, তখন উনি বলেন, এবারের অবস্থা বেশী খারাপ...
২. আমার আরেক মামা গত ১৯ বছর ধরে দাম্পত্য কলহের মধ্যে আছে। প্রায় সময় ঝগড়ার পর উনি উনার দুঃখ গাঁথা আমার আম্মার সাথে শেয়ার করেন। আম্মা যখন জিজ্ঞেস করেন, এরকম তো আগেও হয়েছিল, মামা জবাব দেন, এবারেরটা বেশী সিরিয়াস...
৩. আমার এক বড় ভাই, গত ৮ বছর মানসিক রোগী স্ত্রী নিয়ে ঘর করছেন। দিন দিন ভাবীর পাগলামী বেড়েই চলেছে। তবু তিনি স্ত্রীকে আগলে রেখেছেন। আমার সাথে শেয়ার করেন মাঝে মাঝে । চান আত্মহত্যা করতে। আমি বলি, এরকম তো ভাবী আগেও করেছেন। উনি বলেন, এবারেরটা বেশীই করেছে...
৪. গত ১০ বছর খালেদা জিয়া ক্ষমতার বাইরে। মা, ছেলে, বাড়ি, নেতা কর্মী, এয়ারপোর্টের নাম সহ অনেক কিছুই হারিয়েছেন আওয়ামী লীগের হাতে। প্রতি ঈদের পরেই আন্দোলনের ডাক দিয়ে কিছু করেন না। যদিও আমি জিজ্ঞেস করিনি উনাকে, আওয়ামী লীগ তো এরকম আগেও করেছে এবং করেই চলেছে। কিন্তু উনি জবাব দিয়েছেন, এবার আওয়ামী লীগ বেশী করেছে...
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



