
১. 'মিনা' ডাক্তার, স্বামী ব্যাংকার। স্বামী রক্ষণশীল। স্ত্রী ডাক্তার জেনেও বিয়ে করে। বিয়ের পর চাপ দেয় ডাক্তারি ছেড়ে মা'র(মিনার শাশুড়ি) সেবা করতে। মিনা ছাড়তে নারাজ। ঝগড়া, কলহ। ১, ২, ৩। শেষ...
২. 'তারেক' মধ্যবিত্ত চাকুরিজীবি, স্ত্রী গৃহিনী। সব ঠিকই চলছিল। তবে মনের মিল নেই। সবসময় ঝগড়া। টাকা, খরচ বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া, কলহ। ১, ২, ৩। শেষ...
৩. 'সেলিম' ব্যবসায়ী, স্ত্রীও ভালো। তবে সেলিম সময় দেয়না স্ত্রীকে। স্ত্রী পরকীয়ায় পড়ে যায়। সেলিমও পরকীয়ায় জড়িয়ে যায়। দুজন দুজনকে সন্দেহ। ঝগড়া, কলহ। ১, ২, ৩। শেষ...
বহুল প্রচলিত ডিভোর্সের কারণ হলো প্রধানত এই তিনটি। ক্যারিয়ার, অর্থ, পরকীয়া।
এবার 'তারা' দের দিকে তাকাই -
১. ক্যারিয়ার - তারকারা বলতে গেলে খুবই উদার এ ব্যপারে। নিজের স্বামী/ স্ত্রী আরেকজনের সাথে অভিনয় করাটা স্বাভাবিক ভাবে মেনে নেয়। ঘরের বাইরে অবস্থান করা কিংবা শুটিং-এর জন্য কয়েকদিন আউটডোরে থাকাটাও তাদের জন্য ডাল ভাত। তারা রক্ষণশীলও নয় যে এসব নিয়ে ঝগড়া বিবাদ হবে তাদের মধ্যে...
২. অর্থ - মধ্যবিত্ত/নিম্নবিত্ত পরিবারে ঝগড়ার অন্যতম কারণ হলো চাহিদা পূরণ না হওয়া। অর্থাৎ টাকার অভাব। আমরা প্রায়ই ভাবি টাকা আরেকটু বেশী থাকলে অনেক সুখ করা যেত। তারকাদের এ ক্ষেত্রেও সমস্যা নেই। টাকা তো আছেই। তার উপর দেশ বিদেশে ভ্রমণ করে মনের শান্তিও পাওয়া যায়।
৩. পরকীয়া - এখানেও তারকারা অনেক উদার। কারণ দুই পক্ষেরই অনেক জনের সাথেই বন্ধুত্ব থাকে। শারিরীক সম্পর্ক না হওয়া পর্যন্ত 'বন্ধুত্বে'র মধ্যেই সম্পর্ক চালিয়ে নেয়া যায়। তাছাড়া দুই পক্ষই নাটক/সিনেমাতে প্রেম/ভালোবাসার অভিনয় করতে করতে তাদের মধ্যে একাধিক প্রেম জাগ্রত হতেই পারে।
কাজেই যে সকল আগামীর 'তারা' রা এই জগতে আসার চেষ্টা করছে বা এই জগতে আসার পর সংসারের চিন্তা করছে তারা যেন আমাদের মত 'আমার বেলায় কিছু হবে না' টাইপ চিন্তা ভাবনা না করে এবং সংসার ভাঙার সম্ভাবনা আমাদের চাইতে তাদের 'বেশী' থাকবে - এইটা মাথায় রেখে আরো উদারতার পরিচয় দেন...
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




